Maoist

মাওবাদী শীর্ষ নেতাকে নিশানা, ফের অভিযান

গোয়েন্দা সূত্র অনুসারে, বর্তমানে মাওবাদীদের চার জন শীর্ষ নেতা সক্রিয়। এঁরা হলেন: গণপতি, দেবুজি, মাল্লা রাজা রেড্ডি ও মিসির বেসরা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৩৯
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

মাওবাদী দমনে হাতে সময়সীমা বলতে সাকুল্যে রয়েছে আর এক মাস। শীর্ষ নেতাদের অনেকে এখনও ধরা পড়েননি। তাই গত কাল থেকে তেলঙ্গানা ও ছত্তীসগঢ়ের বিজাপুর জেলার সীমানায় থাকা কারেগুট্টার পাহাড়ে নতুন করে অভিযানে নেমেছে সিআরপিএফ ও দু’রাজ্যের পুলিশ। মূলত মাওবাদীদের অন্যতম শীর্ষ নেতা তিপ্রি তিরুপতি বা দেবুজি-কে নিশানা করতেই কেজি-২ নামে ওই অভিযান শুরু হয়েছে। স্বরাষ্ট্র সূত্রের মতে, বর্তমানে ছত্তীসগঢ়ের ৮ জেলায় সব মিলিয়ে তিনশো মাওবাদী এখনও রয়ে গিয়েছেন।

গোয়েন্দা সূত্র অনুসারে, বর্তমানে মাওবাদীদের চার জন শীর্ষ নেতা সক্রিয়। এঁরা হলেন: গণপতি, দেবুজি, মাল্লা রাজা রেড্ডি ও মিসির বেসরা। সূত্রের মতে, এঁদের মধ্যে দেবুজি ও তাঁর ডান হাত কেশব, কারেগুট্টার পাহাড়ি এলাকায় ঘাঁটি গেড়েছেন— এমনই খবর। তার পরে গত কাল থেকে ওই অপারেশন শুরু হয়েছে। গত বছর ওই কারেগুট্টার জঙ্গলে প্রায় তিন সপ্তাহ ধরে মাওবাদী দমনে অভিযান চালিয়েছিল সিআরপিএফ-সহ নিরাপত্তাবাহিনীগুলি। যাতে সব মিলিয়ে ৩১ জন মাওবাদী মারা যান।

এ বছরের ৩১ মার্চের মধ্যে দেশ থেকে মাওবাদী সমস্যা নির্মূল করার লক্ষ্যমাত্রা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সূত্রের মতে, গত বছর থেকেই অভিযানের তীব্রতা বাড়ানোর ফল পেয়েছে নিরাপত্তা বাহিনী। গত এক বছরে ১২ জন পলিটব্যুরো বা কেন্দ্রীয় কমিটির সদস্য নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মারা গিয়েছেন। পাঁচ জন কেন্দ্রীয় কমিটির সদস্য আত্মসমর্পণ করেছেন।সব মিলিয়ে মারা গিয়েছেন প্রায় ৩৭০ জন মাওবাদী। নেতা ও ক্যাডার মিলিয়ে আত্মসমর্পণ করেছেন অন্তত ২৩৯১ জন মাওবাদী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন