হাসপাতাল থেকে ছাড়া পেলেন বাবুল

হাসপাতাল থেকে ছাড়া পেলেন কেন্দ্রীয় নগরোন্নয়ন প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। আজ দুপুরেই তিনি বাড়ি ফিরে আসেন। চিকিৎসকেরা তাঁকে আগামী ৩-৪ দিন বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ মে ২০১৬ ১৮:০০
Share:

হাসপাতাল থেকে ছাড়া পেলেন কেন্দ্রীয় নগরোন্নয়ন প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। আজ দুপুরেই তিনি বাড়ি ফিরে আসেন। চিকিৎসকেরা তাঁকে আগামী ৩-৪ দিন বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন। গতকাল রাতে দিল্লি বিমানবন্দরে বাইকে চড়ে যাওয়ার সময় দুর্ঘটনায় আহত হন তিনি। তাঁর মাথায়, হাতে, হাঁটুতে ও পাঁজড়ে আঘাত লেগেছে। সিটি স্ক্যান করে অবশ্য অস্বাভাবিক কিছু পাননি চিকিৎসকরা।

Advertisement

আরও পড়ুন, পথ দুর্ঘটনায় আহত হয়ে এইমসে ভর্তি বাবুল সুপ্রিয়

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement