Indigo Flight

বেঙ্গালুরু বিমানবন্দরের রানওয়েতে হঠাৎ ধোঁয়া ইন্ডিগোর উড়ানে! তড়িঘড়ি উদ্ধার করা হল যাত্রী, বিমানকর্মীদের

বেঙ্গলুরু থেকে চেন্নাই যাওয়ার জন্য রানওয়েতে ট্যাক্সিংয়ের সময় ইন্ডিগোর ৬ই ৬০১৭ উড়ানটিতে হঠাৎই ধোঁয়া দেখা দেয়। সে সময় বিমানে ২৩০টি জন যাত্রী ছিলেন বলে বিমানবন্দর কর্তৃপক্ষের একটি সূত্র উদ্ধৃত করে প্রকাশিত খবরে দাবি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ মে ২০২৬ ০০:১৭
Share:

— প্রতীকী চিত্র।

বেঙ্গালুরু বিমানবন্দরের রানওয়েতে ট্যাক্সিংয়ের (ওড়ার আগে বা নামার পরে মাটির উপর দিয়ে ধীরে ধীরে চলাচল করা) হঠাৎই ধোঁয়া দেখা দিন বিমানের অন্দরে! দ্রুত ছড়িয়ে পড়ল আতঙ্ক। মঙ্গলবার রাতের ওই দুর্ঘটনা শেষ পর্যন্ত বড় আকার নেয়নি।

Advertisement

বেঙ্গলুরু থেকে চেন্নাই যাওয়ার জন্য রানওয়েতে ট্যাক্সিংয়ের সময় ইন্ডিগোর ৬ই ৬০১৭ উড়ানটিতে হঠাৎই ধোঁয়া দেখা দেয়। সে সময় বিমানে ২৩০টি জন যাত্রী ছিলেন বলে বিমানবন্দর কর্তৃপক্ষের একটি সূত্র উদ্ধৃত করে প্রকাশিত খবরে দাবি। বিমান সংস্থাটির তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, “নিরাপত্তার খাতিরে দ্রুত সমস্ত যাত্রী এবং ক্রুদের নামিয়ে বিমানটিকে ফাঁকা করা হয়।”

ইন্ডিগো কর্তৃপক্ষ জানিয়েছেন, সমস্ত যাত্রী এবং বিমানকর্মীরা নিরাপদে আছেন। তাদের টার্মিনালে ফেরত পাঠানো হয়েছে। সেখানে তাঁদের পরিষেবা এবং স্বাচ্ছ্যন্দের জন্য কাজ করছেন ইন্ডিগোর ফ্লোর কর্মীরা। পাশাপাশি, যতটা দ্রুত সম্ভব বিকল্প বিমানের ব্যবস্থা করা হচ্ছে যাত্রীদের জন্যে। প্রসঙ্গত, এপ্রিল মাসে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে ট্যাক্সিংয়ের সময় আকাশ এয়ার এবং স্পাইসজেটের দু’টি বিমানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। এতে দু’টি বিমানের ক্ষতি হলেও কোনও যাত্রী আহত হননি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement