Bhopal Murder

‘কালাজাদু’র কারণে গর্ভপাত হয়েছে স্ত্রীর! সন্দেহের বশে প্রতিবেশী দুই মহিলার মাথা কেটে নিলেন যুবক!

বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ভোপালের অতরওয়া গ্রামে। পুলিশ সূত্রে খবর, মৃতেরা হলেন, ফুলকুমারী সিংহ (৫০) এবং কমলা সিংহ (৬৫)। অভিযুক্ত যুবকের নাম ছত্রপতি সিংহ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:০১
Share:

প্রতীকী ছবি।

প্রতিবেশীদের ‘নজর’ পড়েছে তাঁর স্ত্রীর উপর। তাঁরা ‘কালাজাদু’ করেছেন। সেই সন্দেহেই দুই মহিলাকে খুনের অভিযোগ উঠল মধ্যপ্রদেশের ভোপালে। অভিযুক্ত এক যুবক। দুই মহিলাকে বাঁচাতে গেলে আরও দুই পড়শি গুরুতর জখম হয়েছেন বলে জানা গিয়েছে।

Advertisement

বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ভোপালের অতরওয়া গ্রামে। পুলিশ সূত্রে খবর, মৃতেরা হলেন, ফুলকুমারী সিংহ (৫০) এবং কমলা সিংহ (৬৫)। অভিযুক্ত যুবকের নাম ছত্রপতি সিংহ। তাঁর বাড়িতে পুজোর আয়োজন করেছিলেন ছত্রপতি। ফুলকুমারী এবং কমলাকে নিমন্ত্রণ করেন তিনি। ভোরে পুজোর আয়োজন করা হয়েছিল। পুলিশ জানিয়েছে, দুই মহিলা আসতেই তাঁদের উপর ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েন ছত্রপতি। তার পর তাঁদের মাথা কেটে নেন।

ধারালো অস্ত্র নিয়ে হামলার সময় দুই মহিলা বাঁচানোর জন্য চিৎকার করতে থাকেন। পাশের বাড়ি থেকে দু’জন ছুটে আসেন। ছত্রপতিকে আটকানোর চেষ্টা করেন। অভিযোগ, তাঁদেরও কোপানো হয়। ফুলকুমারী এবং কমলার মৃত্যু হয় ঘটনাস্থলেই। এই ঘটনার পরই পালিয়ে যান ছত্রপতি। গ্রামবাসীরা পুলিশে খবর দেন। পুলিশ এসে দু’টি দেহ উদ্ধার করে। আহত দু’জনকে হাসপাতালে ভর্তি করায়। তাঁদের অবস্থা সঙ্কটজনক। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, স্ত্রী উপর ‘কালাজাদু’ করা হচ্ছে এই সন্দেহে দুই মহিলাকে খুন করেন ছত্রপতি। পুলিশ দেখে ছত্রপতি মাটি দিয়ে একটি বেদী তৈরি করেছিলেন। পুলিশের সন্দেহ, পরিকল্পনা করেই দুই মহিলাকে ডেকে এনেছিলেন ছত্রপতি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement