Arrest

পটনা থেকে ধৃত আইজি পদমর্যাদার এক আধিকারিক, পরোয়ানা ছাড়া গ্রেফতার করায় মুক্তির নির্দেশ আদালতের

পিটিআই সূত্রে খবর, ২০২১ সালে তেলুগু দেশম পার্টির (টিডিপি) নেতা কে রঘু রাম কৃষ্ণ রাজু তৎকালীন মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডিকে কটূক্তি করায় তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতার করেছিলেন সুনীল নায়েক।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ০১:৩০
Share:

—প্রতীকী চিত্র।

এনডিএ-র শরিকদল শাসিত দুই রাজ্যের পুলিশের মধ্যে 'টানাটানি'। পাঁচ বছর আগের একটি মামলায় পটনা থেকে গ্রেফতার করা হল আইজি পদমর্যাদার এক আইপিএস আধিকারিক সুনীল কুমার নায়েককে। তাঁকে গ্রেফতার করে অন্ধ্রপ্রদেশ পুলিশ। দুই রাজ্যেই বর্তমানে এনডিএ-র শরিকদল শাসিত সরকার। তবে পরোয়ানা ছাড়া গ্রেফতার করায় আদালতের নির্দেশে তাঁকে ছেড়েও দেওয়া হয়েছে।

Advertisement

পিটিআই সূত্রে খবর, ২০২১ সালে তেলুগু দেশম পার্টির (টিডিপি) নেতা কে রঘু রাম কৃষ্ণ রাজু তৎকালীন মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডিকে কটূক্তি করায় তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতার করেছিলেন সুনীল নায়েক। তখন তিনি অন্ধ্রে ডিআইজি পদে কর্মরত ছিলেন। ২০২৪ সালে সে রাজ্যে টিডিপি ফের ক্ষমতায় আসার পর পুলিশ হেফাজতে তাঁর উপর অত্যাচার করার অভিযোগে সুনীল-সহ আরও বেশ কয়েকজন পুলিশ আধিকারিককে গ্রেফতার করার নির্দেশ দেন বর্তমানে অন্ধ্র বিধানসভার স্পিকার সেই রঘু রাম কৃষ্ণ।

তবে কোনও গ্রেফতারি পরোয়ানা এবং কেস ডায়েরি ছাড়া আইপিএস স্তরের এক আধিকারিকে এই ভাবে গ্রেফতার করার তীব্র নিন্দা করে পাটনার এক আদালত। সুনীলকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয়। এ ছাড়াও আগামী ৩০ দিনের জন্য অন্ধ্রপ্রদেশ পুলিশ যেন ওই অফিসারের বিরুদ্ধে কোনও রকম ব্যবস্থা না নেয়, সেই নির্দেশও দেওয়া হয়েছে আদালতের তরফে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement