কিরীট সোমাইয়া। — ফাইল চিত্র।
‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’-সহ অযোগ্য ব্যক্তিদের বৃহন্মুম্বই পুরসভা ৮৭,৩৪৭টি জন্মের শংসাপত্র দিয়েছে বলে দাবি করলেন বিজেপি নেতা কিরীট সোমাইয়া। তাঁর দাবি, জন্মের শংসাপত্র দেওয়া নিয়ে বড় কেলেঙ্কারি হয়েছে। পুলিশে অভিযোগ দায়ের করে আইনি পদক্ষেপ করবেন তিনি। আজ বিকেলে মুম্বইয়ের আজ়াদ ময়দান থানায় যান তিনি। পরে জানান, থানায় সংশ্লিষ্ট অফিসার উপস্থিত নেই। এ নিয়ে তদন্তের আশ্বাস দেওয়ায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস ও পুরসভার কমিশনার অশ্বিনী ভিড়েকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
সমাজমাধ্যমে এক পোস্টে সোমাইয়া দাবি করেন, কেবল ৮৭,৩৪৭ জন গ্রাহক নয়, পুরসভার সংশ্লিষ্ট আধিকারিক, মধ্যস্থতাকারী ও অন্যদের বিরুদ্ধেও তিনি অভিযোগ দায়ের করবেন। সোমাইয়ার দাবি, পুরসভার দেওয়া ওই জন্মের শংসাপত্রগুলি বাতিল করা উচিত। কারণ, সেগুলি পুরসভার বাতিল হয়ে যাওয়া ‘স্যাপ’ ব্যবস্থা ব্যবহার করে তৈরি করা হয়েছিল। ১ জানুয়ারি থেকে চালু হওয়া ‘সিএসআর’ পোর্টালে এই জন্মের শংসাপত্রগুলির কোনও উল্লেখ নেই।সোমাইয়ার দাবি, পুরসভার স্বাস্থ্য দফতরের আধিকারিকদের একাংশ পুরনো ব্যবস্থায় কয়েক হাজার জন্মের রেকর্ড দু’বার নথিভুক্ত করেছেন। তাঁর দাবি, ২০২৪ সালে ৩০,৫০৭টি, ২০২৫ সালে ৪৮,৭০৫টি ও ২০২৬ সালে ৭,১৩৫টি এমন রেকর্ড নথিভুক্ত করা হয়েছে।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে