Assam Election

কংগ্রেসে যোগ হিমন্তের মন্ত্রী নন্দিতার

রাইজ়র দলে টিকিট না পেয়ে ক্ষোভে তৃণমূলে যোগ দিয়ে প্রার্থী হলেন বর্তমানে বাঘবরের কংগ্রেস বিধায়ক শেরমান আলি আহমেদ। পাশাপাশি মধ্য গুয়াহাটি আসনে দলের মুখপাত্র, বাঙালি নেতা অভিজিৎ মজুমদার লড়তে নামছেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৬ ০৬:৪১
Share:

নন্দিতা গার্লোসা। ছবি: সংগৃহীত।

এত দিন কংগ্রেসের দল ভাঙাচ্ছিলেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। এ বারে তাঁর মন্ত্রিসভার অন্যতম সদস্য, ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী নন্দিতা গার্লোসা যোগ দিলেন কংগ্রেসে। নন্দিতা রবিবার রাতে কংগ্রেসে যোগ দিয়েছেন। তাঁর বদলে এ বার ডিমাসা স্বশাসিত পরিষদের সদস্য ও পরিষদ প্রধান দেবোলাল গার্লোসার আত্মীয় রূপালী লাংথাসাকে টিকিট দিয়েছিল দল। আগামিকাল কংগ্রেসের হয়ে হাফলং কেন্দ্রে মনোনয়ন পত্র জমা দেবেন নন্দিতা।

অন্য দিকে রাইজ়র দলে টিকিট না পেয়ে ক্ষোভে তৃণমূলে যোগ দিয়ে প্রার্থী হলেন বর্তমানে বাঘবরের কংগ্রেস বিধায়ক শেরমান আলি আহমেদ। পাশাপাশি মধ্য গুয়াহাটি আসনে দলের মুখপাত্র, বাঙালি নেতা অভিজিৎ মজুমদার লড়তে নামছেন। দীর্ঘদিন কংগ্রেসে থাকা ও প্রদ্যোৎ বরদলৈয়ের সহকারী হিসেবে রাজনীতি করা অভিজিতের বক্তব্য, প্রচুর বাঙালি থাকা এই কেন্দ্রে এত বছরে কোনও বাঙালি প্রার্থী হয়েছেন। আজ অসমে দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করল দল। সব মিলিয়ে অসমে ২৩ আসনে লড়তে নামবে তৃণমূল।

তিন বারের বিধায়ক শেরমান প্রথম বার ২০১১ সালে ইইউডিএফ প্রার্থী হিসেবে বিধানসভায় নির্বাচিত হন। পরে দল থেকে বহিষ্কৃত হওয়ায় কংগ্রেসে যোগ দিয়ে ২০১৬ ও ২০২১ সালের নির্বাচনে জয়ী হন। তবে ২০২১ সালের অক্টোবরে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাঁকে কংগ্রেস থেকে বরখাস্ত করা হয়। এ মাসেই রাইজ়র দলে যোগ দিয়েছিলেন তিনি। কিন্তু আসন সমঝোতার আলোচনায় কংগ্রেস কিছুতেই শেরমানকে প্রার্থী হিসেবে মেনে নেয়নি। আজই বরাকের কাটিগড়ার প্রাক্তন বিজেপি বিধায়ক অমর চাঁদ জৈনও কংগ্রেসে যোগ দিয়ে প্রার্থী হয়েছেন। ওই আসনে কংগ্রেস থেকে সদ্য বিজেপিতে যোগ দেওয়ায় বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ বিজেপির প্রার্থী হয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন