Mani Shankar Aiyar

কংগ্রেসকে মণিশঙ্কর নিয়ে খোঁচা বিজেপির

কংগ্রেসের অভ্যন্তরীণ লড়াইয়ে খুশি বিজেপি। এ যাবৎ একাধিকবার নরেন্দ্র মোদীকে চা-ওয়ালা বলে আক্রমণ শানাতে দেখা গিয়েছে মণিশঙ্করকে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৩৯
Share:

মণিশঙ্কর আইয়ার। — ফাইল চিত্র।

কংগ্রেসের ভরাডুবির পিছনে রাহুল গান্ধীই যে দায়ী, সেই সত্য অবশেষে বর্ষীয়ান কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ার বুঝেছেন-বলে কটাক্ষ বিজেপি নেতৃত্বের। পদ্মশিবিরের বক্তব্য, কংগ্রেসের হারের পিছনে যে চা-ওয়ালা নন, রাহুলই দায়ী সেই সত্য বুঝতে পারছেন দলের নেতারাও।

কংগ্রেসের অভ্যন্তরীণ লড়াইয়ে খুশি বিজেপি। এ যাবৎ একাধিকবার নরেন্দ্র মোদীকে চা-ওয়ালা বলে আক্রমণ শানাতে দেখা গিয়েছে মণিশঙ্করকে। বিজেপি মুখপাত্র সি আর কেশবন বলেন, ‘‘কংগ্রেসের হারের পিছনে যে রাহুলের ব্যর্থ নীতি দায়ী, তা শেষ পর্যন্ত বুঝেছেন মণিশঙ্কর। তাই সব কিছুর জন্য মোদীকে দোষ দিয়ে লাভ নেই, তা বুঝতে পারছেন কংগ্রেসের নেতারাই।’’

গত রবিবার কেরলে একটি আন্তর্জাতিক সম্মেলনে মণিশঙ্কর দাবি করেছিলেন, ভোটমুখী কেরলে ফের ক্ষমতায় আসছেন বামেরা। কংগ্রেস তথা ইডিএফ জোটের জেতার কোনও আশা নেই। সেখান থেকেই বিতর্কের সূত্রপাত। কংগ্রেসের মুখপাত্র পবন খেরা দাবি করেন, ‘‘সক্রিয় রাজনীতি থেকে দূরে রয়েছেন মণিশঙ্কর। দলের সঙ্গেও দীর্ঘ দিন তাঁর কোনও সম্পর্ক নেই, তাই তাঁর কোনও ধারণাই নেই।’’ পাল্টা আক্রমণ শানিয়ে পবন আসলে জয়রাম রমেশের ‘হাতের পুতুল’ বলে আক্রমণ করেন মণিশঙ্কর। আজ কংগ্রেসের সাংবাদিক বৈঠকে পবনকে মণিশঙ্করের মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে, তিনি বলেন, ‘‘গুরুত্বপূর্ণ বিষয়ে সাংবাদিক বৈঠক করা হচ্ছে। অন্য কিছু নিয়ে আলোচনা অর্থহীন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন