Crime

বক্স খাটে শিশুপুত্রকে ভরে প্রেমিকের সঙ্গে পলাতক মা, মৃত্যু ছেলের

শিশুটির মুখের ভিতর একটি দস্তানা ঢোকানো ছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২০ ১২:০৪
Share:

আড়াই বছরের শিশুর মৃতদেহ উদ্ধার। —ফাইল চিত্র।

নিজের হাতে দু’মাসের মেয়েকে ম্যানহোলে ফেলে দিয়েছিলেন মা। বেলেঘাটার সেই ঘটনার রেশ কাটনি এখনও। তার মধ্যেই এ বার পঞ্জাব থেকে একই ধরনের ঘটনা সামনে এল। সেখানে বক্স খাটের মধ্যে ছেলেকে পুরে প্রেমিকের সঙ্গে চম্পট দেওয়ার অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে। বক্স খাটের মধ্য থেকে আড়াই বছরের শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে ওই মহিলা এবং তাঁর প্রেমিকের কোনও হদিশ নেই।

Advertisement

পঞ্জাবের চণ্ডীগড়ের কাছে বুড়েল গ্রামে রবিবার এই ঘটনা ঘটেছে। শিশুটির বাবা দশরথ পেশায় বিদ্যুৎকর্মী। তিনি জানিয়েছেন, রবিবার বাড়ি ফিরে স্ত্রী-ছেলে কাউকেই দেখতে পাননি তিনি। ভেবেছিলেন ছেলেকে নিয়ে স্ত্রী বোধহয় বাপের বাড়ি গিয়েছেন।

কিন্তু স্ত্রীকে ফোন করতেই ভুল ভাঙে তাঁর। বক্স খাটের মধ্যে ছেলে রয়েছে বলে জানতে পারেন তিনি। সঙ্গে সঙ্গে ছেলেকে বার করতে উদ্যত হন তিনি। কিন্তু তত ক্ষণে মৃত্যু হয়েছে শিশুটির।

Advertisement

আরও পড়ুন: ‘ক্ষমতায় এলে এক ঘণ্টায় ফাঁকা করে দেব শাহিনবাগ’, হুমকি আরেক বিজেপি সাংসদের​

আরও পড়ুন: সরস্বতী পুজোয় বৃষ্টির চোখরাঙানি, শীত ফেরার সম্ভাবনা​

Advertisement

এর পর দশরথ নিজেই পুলিশে খবর দেন। স্ত্রী ছেলেকে খুন করে প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছেন বলে জানান। শিশুটির মুখের ভিতর একটি দস্তানা ঢোকানো ছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। সেক্টর-৩৪ থানায় ওই মহিলার বিরুদ্ধে খুনের মামলা দায়ের হয়েছে। তবে এখনও পর্যন্ত ওই মহিলা এবং তাঁর প্রেমিকের নাগাল পাওয়া যায়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement