টুকরো খবর

কাশ্মীরের মাটিতে বিচ্ছিন্নতাবাদী নেতার সভায় ফের পাকিস্তানি পতাকা। এ বারও বিতর্কের কেন্দ্রে হুরিয়ত কনফারেন্সের চেয়ারম্যান সৈয়দ আলি শাহ গিলানি। ত্রালে আজকের এই পথসভায় পাকিস্তানের পক্ষে স্লোগানও শোনা গিয়েছে বলে প্রশাসন সূত্রের খবর।

Advertisement
শেষ আপডেট: ০২ মে ২০১৫ ০২:০৫
Share:

ফের পাক-পতাকা

Advertisement

সংবাদ সংস্থা • শ্রীনগর

কাশ্মীরের মাটিতে বিচ্ছিন্নতাবাদী নেতার সভায় ফের পাকিস্তানি পতাকা। এ বারও বিতর্কের কেন্দ্রে হুরিয়ত কনফারেন্সের চেয়ারম্যান সৈয়দ আলি শাহ গিলানি। ত্রালে আজকের এই পথসভায় পাকিস্তানের পক্ষে স্লোগানও শোনা গিয়েছে বলে প্রশাসন সূত্রের খবর। এপ্রিলেও গিলানির সভা ঘিরে একই অভিযোগ উঠেছিল।

Advertisement

গাড়ির ধাক্কায় মৃত শিশু

নিজস্ব সংবাদদাতা • রাঁচি

গাড়ির ধাক্কায় দেড় বছরের এক শিশুর মৃত্যু হল। দুর্ঘটনায় ১১ জন আহত হয়েছেন। জামতাড়া জেলার পুলিশ সুপার কুসুম পুণিয়া জানান, আজ সকালে ফতেপুরে একটি বিয়েবাড়ির সামনে অনেকে দাঁড়িয়েছিলেন। তখনই একটি গাড়ি কয়েক জনকে ধাক্কা দেয়। প্রাথমিক তদন্তে অনুমান, গাড়ির চালক মত্ত ছিল। গত রাতে রামগড়ে ট্রাক উল্টে চালক ও খালাসি-সহ তিন জনের মৃত্যু হয়েছে।

আন্দামানে ভূমিকম্প

শুক্রবার দুপুরে ফের এক বার ভূমিকম্প হল ভারতীয় ভূখণ্ডে। এ বার আন্দামানে। এ দিন স্থানীয় সময় বেলা আড়াইটে নাগাদ রিখটার স্কেলে ৫.৪ মাত্রার মাঝারি মানের ভূমিকম্পটি অনুভূত হয়েছে ওই দ্বীপভূমিতে। দিল্লির মৌসম ভবন জানাচ্ছে, এই কম্পনের কেন্দ্র আন্দামানেই। মাটির ১০ কিলোমিটার নীচে একটি টেকটোনিক প্লেট আর একটি প্লেটের নীচে পিছলে ঢুকে যাওয়ার ফলেই মাটি কেঁপেছে। ভূ-বিজ্ঞানীরা অবশ্য এতে উদ্বেগের কিছু দেখছেন না। তাঁরা বলছেন, আন্দামানে মাঝে-মধ্যে মাঝারি মাপের ভূমিকম্প হয়েই থাকে। গত এক মাসে যেমন তিনটি হয়েছে। তাতে ক্ষয়ক্ষতি কিছু হয়নি। মৌসম ভবনের খবর: আন্দামান বাদ দিলে গত এক মাসে গোটা উত্তর-পূর্বাঞ্চল কেঁপেছে অন্তত ১১ বার। মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচলপ্রদেশের চিন সীমান্ত এলাকা, অসমের শোনিতপুর, নগাঁও, মরিগাঁওয়ে বারবার কম্পন হয়েছে। সবই ছোট মাত্রার। বস্তুত ওই সব তল্লাটে ও আন্দামানে এ ধরনের ভূমিকম্প হতেই থাকবে বলে জানিয়েছেন ভূ-বিজ্ঞানীরা। এ দিন কিন্তু বড় মাপের ভূমিকম্প হয়েছে পাপুয়া নিউগিনিতে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬.৫। অস্ট্রেলিয়ার উত্তরে অবস্থিত ওই প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বৃহস্পতিবারেও ৬.৭ রিখটারের একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল।

শেষকৃত্যে অস্বীকার পরিবারের

মেয়ের শেষকৃত্য করতে অস্বীকার করলেন পঞ্জাবে নিহত কিশোরীর বাবা। বৃহস্পতিবার ওই কিশোরীকে বাস থেকে ছুড়ে ফেলেছিল দুষ্কৃতীরা। শুক্রবার ওই কিশোরীর বাবা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাঁদের দাবি রাজ্য সরকার মেনে না নিলে তাঁরা মেয়ের দেহ সৎকার করবেন না। ওই কিশোরীর পরিবারের দাবি, অবিলম্বে বাস চালানোর অনুমতি বাতিল করা হোক অরবিট এভিয়েশনের। ওই সংস্থার অন্যতম মালিক রাজ্যের উপমুখ্যমন্ত্রী সুখবীর সিংহ বাদল। তাঁর তাই বিরুদ্ধেও এফআইআর করতে চান তাঁরা। ওই কিশোরীর বাবা জানিয়েছেন, পঞ্চাশ লক্ষ টাকা ক্ষতিপূরণ চাই তাঁদের। সেই সঙ্গে পরিবারের এক জনের সরকারি চাকরির দাবিও জানিয়েছেন তিনি। পঞ্জাব সরকার চাপে পড়ে ২০ লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দিতে রাজিও হয়েছে। চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ওই কিশোরীর আহত মাকেও। কিন্তু তা-ও কিশোরীর দেহ সৎকার করতে চায়নি তার পরিবার।

বিপাকে স্ন্যাপডিল

অনলাইনে পণ্য বিক্রির সংস্থা স্ন্যাপডিলের চিফ এগ্জিকিউটিভ অফিসার কুণাল বালের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিল মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগস অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)। শুক্রবার এই নির্দেশে তারা সংস্থার অন্য ডিরেক্টর ও বণ্টনকারীদের নামেও এফআইআর করতে বলেছে। অনলাইনে ওষুধ বিক্রি ঘিরে অনিয়মের অভিযোগেই এই নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগ, এর মধ্যে এমন কিছু ওষুধও রয়েছে, যেগুলি শুধু ডাক্তারের প্রেসক্রিপশনেই বিক্রি হয়। এ ব্যাপারে স্ন্যাপডিলের মুখপাত্র বলেন, ‘‘আমাদের পোর্টাল থেকে ওষুধের তালিকা তুলে নেওয়া হয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement