Cooking Gas

পিএনজি থাকলে ছাড়ুন এলপিজি, ডাক কেন্দ্রের

পশ্চিম এশিয়ার সংঘাতের জেরে প্রায় এক মাস ধরে জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে হরমুজ় প্রণালীতে। এর ফলে টান পড়েছে গ্যাস আমদানিতে। সিলিন্ডার বুক করার সময়সীমা তাই বেঁধে দিয়েছে কেন্দ্র।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৬ ০৮:৩৪
Share:

—প্রতীকী চিত্র।

পশ্চিম এশিয়া সংঘাতের কারণে জ্বালানি সঙ্কট গোটা বিশ্বেই। ভারতেও তার প্রভাব পড়েছে। পেট্রল-ডিজেল নিয়ে সমস্যা না হলেও, রান্নার গ্যাস পেতে সমস্যা হচ্ছে গ্রাহকদের। এই পরিস্থিতিতে কেন্দ্রের ডাকে সাড়া দিয়ে পাইপের গ্যাস রয়েছে এমন প্রায় ছ’হাজার গ্রাহক নিজেদের এলপিজি গ্যাসের সংযোগ ছেড়ে দিয়েছেন বলে জানাল কেন্দ্রীয় পেট্রলিয়াম মন্ত্রক। এ দিকে রান্নার গ্যাস নিয়ে আরও দু’টি জাহাজ আগামী দু’দিনের মধ্যে পৌঁছতে চলেছে ভারতে।

পশ্চিম এশিয়ার সংঘাতের জেরে প্রায় এক মাস ধরে জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে হরমুজ় প্রণালীতে। এর ফলে টান পড়েছে গ্যাস আমদানিতে। সিলিন্ডার বুক করার সময়সীমা তাই বেঁধে দিয়েছে কেন্দ্র। পাশাপাশি যাঁদের পাইপগ্যাস রয়েছে, তাঁদের কাছে সিলিন্ডারের সংযোগ ছেড়ে দেওয়ার জন্যও আবেদন জানানো হয়েছে। আজ কেন্দ্রীয় পেট্রলিয়াম মন্ত্রকের সচিব নীরজ মিত্তাল জানিয়েছেন, ‘‘শনিবার পর্যন্ত পাইপ গ্যাস (পিএনজি) রয়েছে, প্রায় ছ’হাজার এমন গ্রাহক এলপিজি সংযোগ ছেড়ে দিয়েছেন। তাঁদের প্রত্যেককে ধন্যবাদ।’’ যাদের পাইপ গ্যাসের সংযোগ নেই, তাঁরা যাতে এলপিজি সিলিন্ডার পান তার জন্য যাঁদের কাছে দু’ধরনের সংযোগ (এলপিজি ও পিএনজি) রয়েছে, তাঁদের এলপিজি ছেড়ে ‘সুনাগরিক’ হওয়ার আহ্বান জানিয়েছেন পেট্রোসচিব। চাইলে মাইপিএনজিডি.ইন ওয়েবসাইটে গিয়ে নিজের সংযোগ ছেড়ে দিতে পারবেন গ্রাহকেরা।

পাশাপাশি দু’টি রান্নার গ্যাস ভরা জাহাজ হরমুজ় প্রণালী পার হয়ে ভারতের দিকে এগোচ্ছে বলে বিবৃতিতে জানিয়েছে পেট্রলিয়াম মন্ত্রক। মন্ত্রক জানিয়েছে, বিডব্লিউ টিওয়াইআর ও বিডব্লিউ ইএলএম— এই দু’টি জাহাজে মোট ৯৪ হাজার টন রান্নার গ্যাস রয়েছে। যা ভারতের এক দিনের রান্নার গ্যাসের চাহিদা মেটাতে সক্ষম। এদের মধ্যে প্রথম জাহাজটি আগামী ৩১ মার্চ মুম্বইয়ে ও দ্বিতীয়টি আগামী ১ এপ্রিল মেঙ্গালুরুতে পৌঁছনোর কথা রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন