OCI rules

ওসিআই-বিধিতে পরিবর্তন কেন্দ্রের

যে নির্দেশিকা জারি করেছে তাতে বলা হয়েছে, ওসিআই আখ্যা পাওয়ার জন্য আবেদনের গোটা প্রক্রিয়াটি আগামী দিনে সম্পূর্ণ ভাবে অনলাইন হতে চলেছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ মে ২০২৬ ০৯:২৫
Share:

—প্রতীকী চিত্র।

বিধানসভা নির্বাচন শেষ হতেই ২০০৯ সালের নাগরিকত্ব বিধির ধারায় পরিবর্তন আনল কেন্দ্র। এই পরিবর্তনগুলি করা হয়েছে মূলত বিদেশপ্রবাসী ভারতীয়দের (ওসিআই) জন্য। বিশেষত, ওসিআই কার্ড চেয়ে আবেদনের প্রক্রিয়া এবং বিদেশে জন্মানো ভারতীয় বাবা-মায়ের অপ্রাপ্তবয়স্ক সন্তানদের ভারতীয় পাসপোর্ট পাওয়া সংক্রান্ত নিয়মে কিছু বদল আনা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, একে বলা হচ্ছে সংশোধিত নাগরিকত্ববিধি, ২০২৬।

আজ কেন্দ্র যে নির্দেশিকা জারি করেছে তাতে বলা হয়েছে, ওসিআই আখ্যা পাওয়ার জন্য আবেদনের গোটা প্রক্রিয়াটি আগামী দিনে সম্পূর্ণ ভাবে অনলাইন হতে চলেছে। ওসিআই কার্ডের জন্য আবেদন নির্দিষ্ট সরকারি পোর্টালেই করতে হবে। মূলত লাল ফিতের ফাঁস ও সশরীরে উপস্থিত হয়ে তথ্যপ্রমাণ জমা দেওয়ার ঝামেলা এড়িয়ে গোটা প্রক্রিয়া বৈদ্যুতিন মাধ্যমে করাটাই এই উদ্যোগের লক্ষ্য। মন্ত্রক জানিয়েছে, আগামী দিনে কার্ড হাতে তুলে দেওয়ার পাশাপাশি ডিজিটাল কার্ডেরও ব্যবহার শুরুকরা হবে।

নতুন বিধিতে বিদেশে বসবাসকারী ভারতীয় বাবা-মায়েদের অপ্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ব্যাখ্যা, বিদেশে জন্মানো ভারতীয় বাবা-মায়েদের সন্তানেরা একই সঙ্গে তাঁরা যে দেশে জন্মেছেন সেই দেশের নাগরিকত্ব এবং ভারতীয় পাসপোর্ট পাওয়ার অধিকারী ছিলেন। পরিবর্তিত বিধিতে বলা হয়েছে, এ বার থেকে বিদেশে জন্মানো অপ্রাপ্তবয়স্কেরা জন্মসূত্রে সেই দেশের নাগরিক হলে, বাবা-মায়ের ভারতীয় পাসপোর্ট থাকা সত্ত্বেও তারা আর ভারতীয় পাসপোর্ট পাবে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন