LPG Gas Crisis

সিলিন্ডারের কালোবাজারি রুখতে শুরু অভিযান

গত কয়েক দিনে রাজ্যের বিভিন্ন প্রান্তে ২১৪টি জায়গায় তল্লাশি চালিয়ে অন্তত ১০১৩টি গ্যাস সিলিন্ডার বাজেয়াপ্ত করা হয়েছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ মার্চ ২০২৬ ০৭:৩৫
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

গত ২৮ মার্চ ইরান যুদ্ধ শুরু হওয়ার পরথেকেই কার্যত অবরুদ্ধ হরমুজ় প্রণালী। এমন পরিস্থিতিতে ভারত-সহ এশিয়া, ইউরোপের বিভিন্ন দেশে রান্নার এবং বাণিজ্যিকগ্যাসের জোগান নিয়ে উদ্বেগের চিত্র ধরা পড়েছে। যদিও সাম্প্রতিক সময়ে হরমুজ় প্রণালী পেরিয়ে বেশ কয়েকটি জাহাজ ইতিমধ্যেই পশ্চিম ভারতের একাধিক বন্দরে এসে পৌঁছেছে। ফলে উদ্বেগপরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক হয়েছে বলেই খবর। তবে সার্বিক পরিস্থিতির সুযোগ নিয়ে ইতিমধ্যেই দেশের বিভিন্নপ্রান্তে রান্নার গ্যাসের সিলিন্ডারের কালোবাজারির অভিযোগ সামনে এসেছে। এমন পরিস্থিতিতে ছত্তীসগঢ় রাজ্য জুড়ে গ্যাসের কালোবাজির রুখতে শুরু হয়েছে তল্লাশি অভিযান। জানা গিয়েছে, গত কয়েক দিনে রাজ্যের বিভিন্ন প্রান্তে ২১৪টি জায়গায় তল্লাশি চালিয়ে অন্তত ১০১৩টি গ্যাস সিলিন্ডার বাজেয়াপ্ত করা হয়েছে।

ছত্তীসগঢ়ের খাদ্য দফতর সূত্রে খবর, রাজ্যের সবচেয়ে বেশি সিলিন্ডার বাজেয়াপ্ত হয়েছেরায়পুর থেকে। ৩৯২টি সিলিন্ডার বাজেয়াপ্ত করা হয়েছে সেখান থেকে। তার পরেই রয়েছে বিলাসপুরের নাম। খবর, সেখান থেকেবাজেয়াপ্ত করা হয়েছে ২০১টি গ্যাস সিলিন্ডার। রাজ্যের খাদ্য দফতরের সচিব রিনা বাবাসাহেব কাঙ্গালে জানিয়েছেন, সারা রাজ্যেররান্না গ্যাসের সরবরাহ মসৃণরাখতে জেলায় জেলায় নজরদারি বাড়ানো করা হয়েছে। কোথাও কোনও কালোবাজারি হচ্ছেকি না, গ্যাস সিলিন্ডার মজুত করে রাখা হচ্ছে কি না, তা-ও খতিয়েদেখা হচ্ছে।


আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন