সংঘর্ষবিরতি লঙ্ঘন

দীর্ঘ সাত মাস পরে সংঘর্ষবিরতি লঙ্ঘন করল পাকিস্তান। ভারত-পাক কূটনীতি নিয়ে চাপানউতোর চলছেই। ইতিমধ্যেই পঠানকোট হামলার তদন্তে পাকিস্তানে ভারতীয় গোয়েন্দাদের প্রবেশ অনিশ্চিত বলে জানিয়েছেন পাকিস্তানের হাইকমিশনার আব্দুল বসিত।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০১৬ ০৪:১৯
Share:

দীর্ঘ সাত মাস পরে সংঘর্ষবিরতি লঙ্ঘন করল পাকিস্তান। ভারত-পাক কূটনীতি নিয়ে চাপানউতোর চলছেই। ইতিমধ্যেই পঠানকোট হামলার তদন্তে পাকিস্তানে ভারতীয় গোয়েন্দাদের প্রবেশ অনিশ্চিত বলে জানিয়েছেন পাকিস্তানের হাইকমিশনার আব্দুল বসিত। তার পরে এই সংঘর্ষবিরতি লঙ্ঘন বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রবিবার জম্মু কাশ্মীরের পুঞ্চের কাছে নিয়ন্ত্রণরেখা বরাবর গোলাবর্ষণের অভিযোগ উঠল পাকিস্তানের বিরুদ্ধে। প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র মণীশ মেটা জানান, কোনও প্ররোচনা ছাড়াই রবিবার ভোরে পাক সেনা সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছে। তিনি আরও জানান, পাল্টা জবাব দেয় ভারতীয় সেনারাও। এই ঘটনায় ভারতীয় কোনও সেনা আহত হননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement