জয়া কাজে ফিরবেন: দল

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা শীঘ্রই সরকারি কাজকর্মে সক্রিয় অংশ নেবেন বলে দাবি করেছে তাঁর দল এডিএমকে। ২২ সেপ্টেম্বর থেকে চেন্নাইয়ের এক হাসপাতালে ভর্তি রয়েছেন জয়ললিতা।

Advertisement
শেষ আপডেট: ০১ নভেম্বর ২০১৬ ০৩:২৬
Share:

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা শীঘ্রই সরকারি কাজকর্মে সক্রিয় অংশ নেবেন বলে দাবি করেছে তাঁর দল এডিএমকে। ২২ সেপ্টেম্বর থেকে চেন্নাইয়ের এক হাসপাতালে ভর্তি রয়েছেন জয়ললিতা। তাঁর স্বাস্থ্য নিয়ে প্রবল জল্পনা ছড়িয়েছে তামিলনাড়ুতে। তাতে ইন্ধন জুগিয়েছেন বিরোধীরাও। মাঝে বিবৃতি দেওয়া বন্ধ করেছিল তামিলনাড়ু সরকার ও এডিএমকে-ও। নেতৃত্ব দখল নিয়ে দ্বন্দ্বও শুরু হয় দলে। পরে অবশ্য ফের নেত্রীর স্বাস্থ্যে উন্নতির বিবৃতি দেওয়া শুরু করে দল। সোমবারও রাজ্যের নানা প্রান্তে জয়ললিতার মঙ্গল কামনায় বিশেষ পুজোর আয়োজন করেন এডিএমকে কর্মী-সমর্থকরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement