Revanth Reddy Controversy

‘অনুপ্রেরণা’ হিটলার! রেবন্তেরমন্তব্যের সমালোচনায় বিজেপি

রবিবার এক অনুষ্ঠানে নিজের সরকারের প্রশাসনিক ভূমিকার পক্ষে সওয়াল করতে গিয়ে মুখ্যমন্ত্রী ‘হাইড্রা’র ভূমিকার প্রশংসা করেন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ জুন ২০২৬ ০৯:৫৫
Share:

মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। ফাইল চিত্র।

যে হিটলারের কার্যপদ্ধতির সঙ্গে তুলনা টেনে শাসক দল বিজেপিকে নিয়মিত আক্রমণ করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, তেলঙ্গানায় সেই রাহুলের দলেরই মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি হায়দরাবাদের বিশেষ টাস্ক ফোর্স ‘হাইড্রা’-র নামকরণ নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়ালেন। তাঁর বক্তব্য, রাজ্যের বেআইনি দখলদারি বিরোধী টাস্ক ফোর্স ‘হাইড্রা’-র নামকরণের ক্ষেত্রে তিনি হিটলারের কাছ থেকে অনুপ্রেরণা নিয়েছিলেন। তাঁর এই মন্তব্য প্রকাশ্যে আসতেই তীব্র সমালোচনায় সরব হয়েছে বিজেপি। তাদের বক্তব্য, রেবন্তের মন্তব্য কংগ্রেসের ‘হিটলারি মানসিকতা’রই প্রতিফলন। তবে বিষয়টি নিয়ে কংগ্রেসের তরফে রাত পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

রবিবার এক অনুষ্ঠানে নিজের সরকারের প্রশাসনিক ভূমিকার পক্ষে সওয়াল করতে গিয়ে মুখ্যমন্ত্রী ‘হাইড্রা’র ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, বেআইনি দখলদারি উচ্ছেদ, জলাশয় সংরক্ষণ এবং সরকারি জমি রক্ষার ক্ষেত্রে ‘হাইড্রা’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাঁর মতে, হায়দরাবাদ, বেঙ্গালুরু, মুম্বই, চেন্নাই, কলকাতা ও দিল্লির মতো বড় শহরগুলিতে পরিবেশগত সমস্যা, জলাবদ্ধতা এবং বেআইনি দখলদারি মোকাবিলায় বিশেষ উদ্যোগ প্রয়োজন। এর পরেই ‘হাইড্রা’র প্রসঙ্গ টেনে তিনি বলেন, নিজের সরকারের প্রশাসনিক মডেলের পক্ষে সওয়াল করতে গিয়ে মুখ্যমন্ত্রী হাইড্রার ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, বেআইনি দখলদারি উচ্ছেদ, জলাশয় সংরক্ষণ এবং সরকারি জমি রক্ষার ক্ষেত্রে হাইড্রা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাঁর মতে, হায়দরাবাদ, বেঙ্গালুরু, মুম্বই, চেন্নাই, কলকাতা ও দিল্লির মতো বড় শহরগুলিতে পরিবেশগত সমস্যা, জলাবদ্ধতা এবং বেআইনি দখলদারি মোকাবিলায় বিশেষ উদ্যোগ প্রয়োজন। এর পরেই রাজ্যের বেআইনি দখলদারি বিরোধী টাস্ক ফোর্স ‘হাইড্রা’র প্রসঙ্গ টেনে তিনি বলেন, এই বাহিনীর নামকরণের ক্ষেত্রে তিনি হিটলারের কাছ থেকে অনুপ্রেরণা নিয়েছিলেন।

রেবন্ত বলেন, ‘‘হাইড্রা ছিল অ্যাডলফ হিটলারের প্রিয় শব্দ। হিটলারের মূল টিমের নামও ছিল হাইড্রা, যা এক ধরনের হত্যাকারী স্কোয়াড হিসেবে কাজ করত।’’

অনুষ্ঠানে রেবন্তর ওই মন্তব্য প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে বিতর্ক। বিজেপির অভিযোগ, রেভন্তর ওই মন্তব্যে কংগ্রেসের ‘বিপজ্জনক হিটলারি মানসিকতা’ই স্পষ্ট হয়ে উঠেছে। কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা জি কিষেন রেড্ডি সমাজমাধ্যমে রেবন্তের মন্তব্যের একটি ভিডিয়ো পোস্ট করে কড়া সমালোচনা করে লেখেন, ‘‘রেবন্ত রেড্ডি এখন প্রকাশ্যেই বলছেন যে, হিটলারের অনুপ্রেরণায় তিনি ‘হাইড্রা’ গড়েছেন। পাশাপাশি হায়দরাবাদে উচ্ছেদ অভিযানের সঙ্গে যুদ্ধবিধ্বস্ত ইরান ও ইজ়রায়েলের পরিস্থিতির তুলনা করছেন। তিনি তাঁর নেতা রাহুল গান্ধীর ভাষারই প্রতিধ্বনি করছেন।’’ কেন্দ্রীয় মন্ত্রীর আরও দাবি, ‘‘জরুরি অবস্থা থেকে শুরু করে হিটলারি মানসিকতা— কংগ্রেস বরাবরই মানুষের কণ্ঠরোধ করেছে। রেবন্তের উচিত তেলঙ্গানার মানুষের কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়া এবং নিজের মন্তব্যের জন্যলজ্জিত হওয়া।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন