দাগি মন্ত্রীদের ইস্তফার দাবিতে অনড় কংগ্রেস, অচলাবস্থা কাটল না

ব্যপম কাণ্ডে মন্ত্রীদের পদত্যাগের দাবিতে অনড় রইল কংগ্রেস। নৈতিক সমর্থন পেল তৃণমূল কংগ্রেস ও সমাজবাদী পার্টির। ফলে সংসদে অচলাবস্থা দূরে করার লক্ষ্যে সর্বদলীয় বৈঠকের শেষে নিট রেজাল্ট দাঁড়াল শূন্য। শুধু তাই নয়, এই বৈঠকে গরহাজির থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধীদের হাতে নতুন অস্ত্র তুলে দিলেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ অগস্ট ২০১৫ ১৩:১৫
Share:

ব্যপম কাণ্ডে মন্ত্রীদের পদত্যাগের দাবিতে অনড় রইল কংগ্রেস। ফলে সংসদে অচলাবস্থা দূরে করার লক্ষ্যে সর্বদলীয় বৈঠকের শেষে নিট রেজাল্ট দাঁড়াল শূন্য। শুধু তাই নয়, এই বৈঠকে গরহাজির থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধীদের হাতে নতুন অস্ত্র তুলে দিলেন।

Advertisement

বিজেডি, এআইডিএমকে, এনসিপির মতো কিছু দল সংসদ চলতে দেওয়ার পক্ষে আওয়াজ তুললেও কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ এ দিন স্পষ্ট করে দিলেন তাঁরা সেটা হতে দিতচ্ছেন না। তিনি বলেন, “সরকারের মতো বিরোধীরাও অচলাবস্থা কাটানোর পক্ষপাতি। কিন্তু সরকার দাগি মন্ত্রীদের বিরুদ্ধে কোনও ব্যাবস্থা নিতেই রাজি নয়। তারা এমন ব্যবহার করছে যেন তারা রাজা এবং বিরোধীরা প্রজা। এটা মেনে নেওয়া যায় না। আমাদেরও সাফ কথা যত ক্ষণ না ইস্তফা হচ্ছে তত ক্ষণ কোনও আলোচনা নয়।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement