Murder Case

মদ খাওয়ার টাকা না-পেয়ে খুন নিজের মাকেই! জখম বাবা ভর্তি হাসপাতালে, পূর্ব বর্ধমানে আটক ছেলে

মৃত মহিলার নাম নুরজাহান বিবি (৬০)। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন নুরজাহানের স্বামী কিসমত শেখও। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত হাসিবুল শেখ প্রায় প্রতিদিনই মদ্যপানের জন্য বাড়িতে টাকা চাইতেন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৩৩
Share:

— প্রতীকী চিত্র।

মদ খাওয়ার টাকা না-পেয়ে মাকে কুপিয়ে খুন করলেন তাঁর সন্তান। গুরুতর জখম হয়েছেন বাবাও। ঘটনাটি সোমবার পূর্ব বর্ধমানের পূর্বস্থলী থানার অন্তর্গত নিমদহ পঞ্চায়েতের মধুপুর গ্রামে ঘটেছে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় পূর্বস্থলী থানার পুলিশ। অভিযুক্ত ছেলেকে আটক করা হয়েছে।

Advertisement

মৃত মহিলার নাম নুরজাহান বিবি (৬০)। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন নুরজাহানের স্বামী কিসমত শেখও। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত হাসিবুল শেখ প্রায় প্রতিদিনই মদ্যপানের জন্য বাড়িতে টাকা চাইতেন। সোমবারও তিনি মায়ের কাছে টাকা দাবি করেন। অভিযোগ, টাকা দিতে অস্বীকার করায় ঘরের মধ্যেই বটি দিয়ে মাকে এলোপাথাড়ি কোপাতে শুরু করেন হাসিবুল। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন নুরজাহান। মাকে বাঁচাতে এগিয়ে এলে অভিযুক্তের হামলার শিকার হন বাবা কিসমতও। তিনিও গুরুতরভাবে আহত হন বলে জানা গিয়েছে। চিৎকার-চেঁচামেচিতে ছুটে আসেন প্রতিবেশীরা। রক্তাক্ত অবস্থায় দু’জনকে উদ্ধার করে প্রথমে পূর্বস্থলী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা নুরজাহানকে মৃত বলে ঘোষণা করেন। আহত কিসমতের অবস্থার অবনতি হলে তাঁকে কালনা মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় পূর্বস্থলী থানার পুলিশ। অভিযুক্ত ছেলে হাসিবুলকে আটক করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement