Congress

কংগ্রেসের ২৯ সাংবাদিক বৈঠক আজ

মোদীর নেতৃত্বে বিজেপি যে ভাবে ‘ইন্ডিয়া’ জোটকে ‘মহিলা বিরোধী’ বলে দাগিয়ে দিতে চাইছে, তার বিরুদ্ধে বিরোধী শিবিরের দলগুলি আলাদা ভাবে পাল্টা প্রচারে নেমেছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ০৯:০৭
Share:

—প্রতীকী চিত্র।

বিরোধী রাজনৈতিক দলগুলি আগেই নির্বাচন কমিশনকে অভিযোগ জানিয়েছিল যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশে ভাষণের নামে বিজেপি নেতারমতো কথা বলেছেন। সরকারি প্রচারযন্ত্রকে কাজে লাগিয়ে রাজনৈতিক আক্রমণ করে নির্বাচনী আদর্শ আচরণবিধি লঙ্ঘন করেছেন। এ বার গোটা দেশের সাতশোরও বেশি বিশিষ্ট জন নির্বাচন কমিশনকে চিঠি লিখে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচনী বিধি লঙ্ঘনের অভিযোগ তুললেন। তাঁদের মধ্যে অবসরপ্রাপ্ত আমলা, শিক্ষাবিদ, সমাজকর্মী রয়েছেন।

এ দিকে, মোদীর নেতৃত্বে বিজেপি যে ভাবে ‘ইন্ডিয়া’ জোটকে ‘মহিলা বিরোধী’ বলে দাগিয়ে দিতে চাইছে, তার বিরুদ্ধে বিরোধী শিবিরের দলগুলি আলাদা ভাবে পাল্টা প্রচারে নেমেছে। কংগ্রেস মঙ্গলবার দেশের ২৯টি বড় শহরে সাংবাদিক সম্মেলন করে দাবি তুলবে, লোকসভার আসন না বাড়িয়ে এখনকার ৫৪৩টি আসনেরই তিন ভাগের এক ভাগ মহিলাদের জন্য সংরক্ষিত হোক।

তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন সোমবার হিটলারের শাসনের সঙ্গে মোদী জমানার তুলনা করেন। সোমবার অ্যাডলফ হিটলারের জন্মদিনটি তিনি মোদীকে উৎসর্গ করেন, নাম না করে। ১৯৩৫ সালে জার্মানিতে পাশ হওয়া জার্মান রক্ত ও গৌরব সুরক্ষা আইনের সঙ্গে ডেরেক ২০২৬-এ ভারতে ১২ রাজ্যে ধর্মান্তরণ বিরোধী আইনের তুলনা টেনেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন