আচার বেচতে নটী! মোদীর কথায় হইহই

কাঁচা আম বেচে বিশেষ পয়সা মেলে না। একটু উদ্যোগী হয়ে আচার বানিয়ে বেচলে তবু পয়সা পাওয়া যায়। আর বোতলে ভরে ঠিক মতো প্যাকেজিং ও বিজ্ঞাপন করতে পারলে তো কথাই নেই। গ্রামের মহিলাদের এই ব্যবসায়িক বুদ্ধিটাই দিতে চেয়েছিলেন নরেন্দ্র মোদী। কিন্তু সেটা করতে গিয়েই তিনি এমন শব্দ ব্যবহার করেছেন যে, রে রে করে উঠেছে কংগ্রেস।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০১৫ ০৩:২৪
Share:

কাঁচা আম বেচে বিশেষ পয়সা মেলে না। একটু উদ্যোগী হয়ে আচার বানিয়ে বেচলে তবু পয়সা পাওয়া যায়। আর বোতলে ভরে ঠিক মতো প্যাকেজিং ও বিজ্ঞাপন করতে পারলে তো কথাই নেই।

Advertisement

গ্রামের মহিলাদের এই ব্যবসায়িক বুদ্ধিটাই দিতে চেয়েছিলেন নরেন্দ্র মোদী। কিন্তু সেটা করতে গিয়েই তিনি এমন শব্দ ব্যবহার করেছেন যে, রে রে করে উঠেছে কংগ্রেস।

মোদী কাল বলেন, ‘‘ভাল বোতলে আচার প্যাকিং করলে বেশি পয়সা মেলে। আর কোনও নটী বোতল হাতে দাঁড়িয়ে পড়লে তো আরও টাকা পাওয়া যেতে পারে। তাতে বিজ্ঞাপনও হয়ে যাবে।’’

Advertisement

নটী শব্দেই আপত্তি কংগ্রেেসর। মহিলা কংগ্রেস সভাপতি শোভা ওঝার কথায়, ‘‘উত্তর ভারতে যে অনগ্রসর শ্রেণির মহিলারা পথে ঘাটে নাটক দেখিয়ে জীবিকা অজর্ন করেন, তাঁদের নটী বলে। প্রধানমন্ত্রী তাঁদের অসম্মান করেছেন। প্রধানমন্ত্রীর মুখে এই ধরনের কথা কি শোভা পায়?’’

প্রকাশ্যে বিজেপির কেউ অবশ্য এ নিয়ে কোনও মন্তব্য করেননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement