—প্রতিনিধিত্বমূলক ছবি।
জম্মু-কাশ্মীরের গান্ডেরবালের আরহামা এলাকায় গত কাল রাতে যৌথ তল্লাশি অভিযান চলার সময়ে সন্দেহভাজনদের সঙ্গে গুলিযুদ্ধে এক সন্ত্রাসবাদী নিহত হয়েছে বলে দাবি করেছে সেনার চিনার কোর। তবে লার এলাকার এক পরিবারের দাবি, নিহত যুবক তাদের ২৪ বছর বয়সি ছেলে রশিদ মুঘল। সোমবার তাকে আসাম রাইফেলস গ্রেফতার করেছিল বলে দাবি করে পরিবারের অভিযোগ, মৃত্যু হয়েছে হেফাজতে নির্যাতনে এবং দেহ পরে জঙ্গলে নিয়ে গিয়ে গুলিযুদ্ধের নাটক সাজানো হয়েছে।
অন্য দিকে, গত রাতে জম্মুর কানাচাক সেক্টরে ভারতীয় নজরদারি ড্রোন লক্ষ্য করে পাকিস্তানি রেঞ্জার্স খেরি পোস্ট থেকে চারটি ও আসলাম পোস্ট থেকে একটি গুলি ছোড়ে। ভারতীয় আকাশসীমায় থাকা ড্রোনটির অবশ্য কোনও ক্ষতি হয়নি।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে