COVID-19

দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ৩ লক্ষ, করোনাকালে এক দিনে মৃত্যু সর্বাধিক

গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে ১ লক্ষ ২৯ হাজার ৮১১। এখনও পর্যন্ত দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা ২৬ লক্ষ ৮২ হাজার ৭৫১।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২১ ১০:৪৩
Share:

দেশের কোভিড পরিসংখ্যান। গ্রাফিক- শৌভিক দেবনাথ।

দেশে বেড়েই চলেছে সংক্রমণ। প্রতি দিন আক্রান্তের সংখ্যা তার আগের দিনের রেকর্ড ভেঙে দিচ্ছে। টানা ৪ দিন দৈনিক আক্রান্তের সংখ্যা ৩ লক্ষের বেশি। রবিবার আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ৩ লক্ষ। গত ২৪ ঘণ্টায় মৃত্যু ২ হাজার ৭০০-র বেশি।

Advertisement

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, রবিবার দৈনিক আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৪৯ হাজার ৬৯১, যা এ যাবৎ সর্বাধিক। এখনও পর্যন্ত দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৬৯ লক্ষ ৬০ হাজার ১৭২। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২ হাজার ৭৬৭ জনের, যা এখনও পর্যম্ত সবচেয়ে বেশি। এখনও পর্যন্ত ভারতে করোনা আক্রান্ত হয়ে মোট ১ লক্ষ ৯২ হাজার ৩১১ জন মারা গিয়েছেন।

দৈনিক সংক্রমণ এ ভাবে বৃদ্ধি পাওয়ায় লাফিয়ে বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে ১ লক্ষ ২৯ হাজার ৮১১। দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা ২৬ লক্ষ ৮২ হাজার ৭৫১। গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমণ হার ২০.৩৪ শতাংশ। এখনও পর্যন্ত দেশে মোট সংক্রমণের হার ৬.১০ শতাংশ।

Advertisement

গত ২৪ ঘণ্টায় দেশে ১৭ লক্ষ ১৯ হাজার ৫৮৮ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত মোট ২৭ কোটি ৭৯ লক্ষ ১৮ হাজার ৮১০ জনের নমুনা পরীক্ষা হয়েছে ভারতে।

যদিও গত তিন দিনে দেশে টিকাকরণের সংখ্যা কমেছে। শুক্রবার দেশে ৩১ লক্ষ ৪৭ হাজার ৭৭৬ জনকে টিকা দেওয়া হয়েছিল। শনিবার তা কিছুটা কমে হয় ২৯ লক্ষ ১ হাজার ৪১২। গত ২৪ ঘণ্টায় ২৫ লক্ষ ৩৬ হাজার ৫৮৫ জনকে টিকা দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত দেশে মোট ১৪ কোটি ৯ লক্ষ ১৬ হাজার ৪১৭ জনকে টিকা দেওয়া হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement