Daily Covid Bulletin

Today's Covid Update: দেশে কোভিড সংক্রমিতের সংখ্যা এক ধাক্কায় বেড়ে ১২ হাজার পার, বাড়ল মৃতের সংখ্যাও

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা ১২,৬০৮। গত ২৪ ঘণ্টায় দেশে কোভিডে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৭২ জন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ অগস্ট ২০২২ ১১:৩৩
Share:

দৈনিক সংক্রমণের ক্ষেত্রে দিল্লি ও কর্নাটককে ছাপিয়ে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। —ফাইল চিত্র

গত দু’দিন ধরে দেশ জুড়ে করোনা সংক্রমণ দশ হাজারের নীচে নামলেও তা গত ২৪ ঘণ্টায় এক লাফে বেড়ে আবার ১২ হাজারের গণ্ডি পার করেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দৈনিক আক্রান্তের সংখ্যা ১২,৬০৮। বুধবার এই সংখ্যা ছিল ৯,০৬২। রাজ্যভিত্তিক কোভিড পরিস্থিতির দিকে লক্ষ করলে দেখা যায়, দৈনিক সংক্রমণের ক্ষেত্রে দিল্লি ও কর্নাটককে ছাপিয়ে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে দৈনিক আক্রান্তের সংখ্যা ১,৮০০। দৈনিক সংক্রমণের তালিকায় এর পর রয়েছে দিল্লি (১,৬৫২), কেরল (১,১৫১), কর্নাটক (৮৮৬) ও হরিয়ানা (৭২৫)।

Advertisement

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হয়ে ৭২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কেরলে গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা সর্বোচ্চ। গত ২৪ ঘণ্টায় কেরলে ২৯ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। এ ছাড়া রাজধানীতে আট জন, মহারাষ্ট্রে ছয় জন, হরিয়ানায় পাঁচ জন এবং পশ্চিমবঙ্গ ও পঞ্জাবে চার জন এবং কর্নাটকে তিন জন মারা গিয়েছেন। রাজস্থান, গুজরাত, উত্তরপ্রদেশ, ওড়িশা ও ছত্তীসগঢ়ে দু’জন এবং চণ্ডীগড়, উত্তরাখণ্ড ও মধ্যপ্রদেশে এক জন করে ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বুধবার এই সংখ্যা ছিল ৩৬। দেশে এখনও পর্যন্ত ৫ লক্ষ ২৯ হাজার ৭৬৯ জন ব্যক্তি কোভিডে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন।

(গ্রাফের উপর হোভার বা টাচ করলে প্রত্যেক দিনের পরিসংখ্যান দেখতে পাবেন। চলন্ত গড় কী এবং কেন তা লেখার শেষে আলাদা করে বলা হয়েছে।)

Advertisement

পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের দৈনিক সংক্রমণের হার বেড়ে হল ৩.৪৮ শতাংশ। বুধবার দৈনিক সংক্রমণের হার ছিল ২.৪৯ শতাংশ। যত জন মানুষের করোনা পরীক্ষা করা হল, তাঁদের মধ্যে যত শতাংশের রিপোর্ট পজিটিভ আসে তাকেই পজিটিভিটি রেট বা সংক্রমণের হার বলা হয়। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিডের প্রকোপ থেকে ১৬,২৫১ জন ব্যক্তি সুস্থ হয়ে উঠেছেন। দেশ জুড়ে সুস্থ হয়ে উঠেছেন ৪ কোটি ৩৬ লক্ষ ৭০ হাজার ৩১৫ জন। বর্তমানে সুস্থতার হার ৯৮.৫৮ শতাংশ। এখনও পর্যন্ত দেশে ২০৮ কোটি ৯৫ লক্ষ ৭৯ হাজার ৭২২ টিকাকরণ হয়েছে।

(চলন্ত গড় বা মুভিং অ্যাভারেজ কী: একটি নির্দিষ্ট দিনে পাঁচ দিনের চলন্ত গড় হল— সেই দিনের সংখ্যা, তার আগের দু’দিনের সংখ্যা এবং তার পরের দু’দিনের সংখ্যার গড়। উদাহরণ হিসেবে— দৈনিক নতুন করোনা সংক্রমণের লেখচিত্রে ১৪ জুনের তথ্য দেখা যেতে পারে। সে দিনের মুভিং অ্যাভারেজ ছিল ৮,৮৫৯। কিন্তু সে দিন নতুন আক্রান্তের প্রকৃত সংখ্যা ছিল ৬,৫৯৪। তার আগের দু’দিন ছিল ৮,৫৮২ এবং ৮,০৮৪। পরের দু’দিনের সংখ্যা ছিল ৮,৮২২ এবং ১২,২১৩। ১২ থেকে ১৬ জুন, এই পাঁচ দিনের গড় হল ৮,৮৫৯, যা ১৪ জুনের চলন্ত গড়। ঠিক একই ভাবে ১৫ জুনের চলন্ত গড় হল ১৩ থেকে ১৭ জুনের আক্রান্তের সংখ্যার গড়। পরিসংখ্যানবিদ্যায় দীর্ঘমেয়াদি গতিপথ সহজ ভাবে বোঝার জন্য এবং স্বল্পমেয়াদি বড় বিচ্যুতি এড়াতে এই পদ্ধতি ব্যবহার করা হয়)

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement