Daily Covid Bulletin

Today's Covid Update: করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা ১৩ হাজারের ঘরে, দেশে দৈনিক সংক্রমণের শীর্ষে মহারাষ্ট্র

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা ১৩,২৭২। গত ২৪ ঘণ্টায় দেশে কোভিডে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৩৬ জন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ অগস্ট ২০২২ ১০:৩২
Share:

গত ২৪ ঘণ্টায় দেশের দৈনিক সংক্রমণের হার বেড়ে হল ৪.২১ শতাংশ। —ফাইল চিত্র

দেশ জুড়ে করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা দশ হাজারের নীচে নামলেও গত তিন দিন ধরে তা বেড়ে আবার দশ হাজারের ঘরে পৌঁছেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দৈনিক আক্রান্তের সংখ্যা ১৩,২৭২। শুক্রবার এই সংখ্যা ছিল ১৫,৭৫৪। রাজ্যভিত্তিক কোভিড পরিস্থিতির দিকে লক্ষ করলে দেখা যায়, দৈনিক সংক্রমণের ক্ষেত্রে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে দৈনিক আক্রান্তের সংখ্যা দু’হাজারের গণ্ডি ছাড়িয়ে হয়েছে ২,২৮৫। দৈনিক সংক্রমণের তালিকায় এর পর রয়েছে কর্নাটক (১,৫৭৩), দিল্লি (১,৪১৭), কেরল (১,০৯৩) ও হরিয়ানা (৮৭২)।

Advertisement

পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের দৈনিক সংক্রমণের হার বেড়ে হল ৪.২১ শতাংশ। শুক্রবার দৈনিক সংক্রমণের হার ছিল ৩.৪৭ শতাংশ। যত জন মানুষের করোনা পরীক্ষা করা হল, তাঁদের মধ্যে যত শতাংশের রিপোর্ট পজিটিভ আসে তাকেই পজিটিভিটি রেট বা সংক্রমণের হার বলা হয়। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কেরলে গত ২৪ ঘণ্টায় ছয় জন, পশ্চিমবঙ্গ ও মহারাষ্ট্রে পাঁচ করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন।

(গ্রাফের উপর হোভার বা টাচ করলে প্রত্যেক দিনের পরিসংখ্যান দেখতে পাবেন। চলন্ত গড় কী এবং কেন তা লেখার শেষে আলাদা করে বলা হয়েছে।)

Advertisement

এ ছাড়া কর্নাটক, ছত্তীসগঢ় ও রাজধানীতে তিন জন, রাজস্থান, বিহার ও পঞ্জাবে দু’জন এবং উত্তরপ্রদেশ, ওড়িশা, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশে এক জন করে ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। শুক্রবার এই সংখ্যা ছিল ৪৭। দেশে এখনও পর্যন্ত ৫ লক্ষ ২৯ হাজার ৮৫২ জন ব্যক্তি কোভিডে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিডের প্রকোপ থেকে ১৩,৯০০ জন ব্যক্তি সুস্থ হয়ে উঠেছেন। দেশ জুড়ে সুস্থ হয়ে উঠেছেন ৪ কোটি ৩৬ লক্ষ ৯৯ হাজার ৪৩৫ জন। এখনও পর্যন্ত দেশে ২০৯ কোটি ৪০ লক্ষ ৪৮ হাজার ১৪০ টিকাকরণ হয়েছে। বর্তমানে সুস্থতার হার ৯৮.৫৮ শতাংশ।

(চলন্ত গড় বা মুভিং অ্যাভারেজ কী: একটি নির্দিষ্ট দিনে পাঁচ দিনের চলন্ত গড় হল— সেই দিনের সংখ্যা, তার আগের দু’দিনের সংখ্যা এবং তার পরের দু’দিনের সংখ্যার গড়। উদাহরণ হিসেবে— দৈনিক নতুন করোনা সংক্রমণের লেখচিত্রে ১৪ জুনের তথ্য দেখা যেতে পারে। সে দিনের মুভিং অ্যাভারেজ ছিল ৮,৮৫৯। কিন্তু সে দিন নতুন আক্রান্তের প্রকৃত সংখ্যা ছিল ৬,৫৯৪। তার আগের দু’দিন ছিল ৮,৫৮২ এবং ৮,০৮৪। পরের দু’দিনের সংখ্যা ছিল ৮,৮২২ এবং ১২,২১৩। ১২ থেকে ১৬ জুন, এই পাঁচ দিনের গড় হল ৮,৮৫৯, যা ১৪ জুনের চলন্ত গড়। ঠিক একই ভাবে ১৫ জুনের চলন্ত গড় হল ১৩ থেকে ১৭ জুনের আক্রান্তের সংখ্যার গড়। পরিসংখ্যানবিদ্যায় দীর্ঘমেয়াদি গতিপথ সহজ ভাবে বোঝার জন্য এবং স্বল্পমেয়াদি বড় বিচ্যুতি এড়াতে এই পদ্ধতি ব্যবহার করা হয়)

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement