তামিলনাড়ুর ভবানী নদীর ধার থেকে উদ্ধার হল এক ব্যক্তির ছিন্নভিন্ন দেহ। পুলিশ সূত্রে খবর, কোমারাপালায়াম গ্রামে প্রায় শুকিয়ে যাওয়া ভবানী নদীর ধারে পড়েছিল মৃতদেহটি। বৃহস্পতিবার সকালে প্রথম গ্রামবাসীদের চোখে পড়ে সেটি। পুলিশের সন্দেহ, কোনও দুষ্কৃতী দলের হাতে খুন হন ওই ব্যক্তি। তারাই তাঁর মাথা, হাত, পা ধড় থেকে আলাদা করে কেটে ফেলে দিয়ে যায় নদীর ধারে।