Delhi Weather

মার্চের প্রথম সপ্তাহেই তপ্ত দিল্লি! ৩৫ ডিগ্রি ছাড়িয়ে গেল তাপমাত্রা, স্বাভাবিকের থেকে ৭ ডিগ্রি বেশি, ১৫ বছরে এই নিয়ে দ্বিতীয় বার

মৌসম ভবন জানিয়েছে, শনিবার দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৭ ডিগ্রি সেলসিয়াস। ২০১১ সালে এই সময়ে তাপমাত্রা ৩৫ ডিগ্রি ছাড়িয়েছিল। মাঝে কেটে গিয়েছে ১৪ বছর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৬ ০৯:৫৭
Share:

দিল্লিতে তাপমাত্রার পারদ চড়তে শুরু করেছে। ফাইল চিত্র।

মার্চের শুরুতেই তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেল দিল্লিতে। যা স্বাভাবিকের থেকে ৭.৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। মৌসম ভবন জানিয়েছে, গত ১৫ বছরের মধ্যে এই নিয়ে দ্বিতীয় বার মার্চের শুরুতেই তাপমাত্রা ৩৫ ডিগ্রি ছাড়াল। মার্চের শুরুতেই তাপমাত্রার এই প্রবণতাকে খুব একটা ভাল সঙ্কেত বলে মনে করছেন না অনেকেই।

Advertisement

মৌসম ভবন জানিয়েছে, শনিবার দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৭ ডিগ্রি সেলসিয়াস। ২০১১ সালে এই সময়ে তাপমাত্রা ৩৫ ডিগ্রি ছাড়িয়েছিল। মাঝে কেটে গিয়েছে ১৪ বছর। এই প্রবণতা লক্ষ্য করা যায়নি। তবে এ বছর এত আগে থেকেই রাজধানীর তাপমাত্রা বাড়তে শুরু করতেই আগামী দিনগুলির কথা ভেবে অনেকেই আঁতকে উঠছেন।

এর আগে মার্চের দ্বিতীয় কিংবা তৃতীয় সপ্তাহ থেকে তাপমাত্রা বেড়েছে। ৩৫ ডিগ্রি ছাড়িয়েছে। কিন্তু এ বছর মার্চের প্রথম সপ্তাহেই ৩৫ ডিগ্রি ছাড়িয়ে গেল। যা গত ১৫ বছরে দ্বিতীয় বার। তার পরেও ২০২১ সালে ১১ মার্চ দিল্লিতে তাপমাত্রা ছিল ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস। ২০২৪ সালের ২৭ মার্চ ৩৭ ডিগ্রি এবং ২০২৫ সালের ১৪ মার্চ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস।

Advertisement

আবহবিদেরা এই পরিস্থিতির জন্য দায়ী করছেন হিমালয় অঞ্চলে কম তুষারপাত, অপর্যাপ্ত বৃষ্টি এবং গরম হাওয়াকে। যার জেরে মার্চের শুরু থেকেই রাজধানীর তাপমাত্রার পরাদ চড়তে শুরু করেছে। শুধু তা-ই নয়, এই কারণের জন্যই আবহাওয়ার চরিত্রের বদল ঘটছে বলেও মনে করছেন আবহবিদেরা। মার্চের প্রথম দিন থেকেই দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকেই বেশি রয়েছে। তবে আগামী কয়েক দিন সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement