Vaibhav Sooryavanshi

বৈভবকে ব্যাটিং শেখাবেন ভেবে উত্তেজনায় ফুটছেন ভারতের ব্যাটিং কোচ, সূর্যবংশীর জন্য পরিকল্পনা তৈরি রাখছে দল

ইংল্যান্ড এবং আয়ারল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ়ে ভারতীয় দলে সুযোগ পেয়েছে বৈভব সূর্যবংশী। আইপিএল মাতিয়ে দেওয়া ১৫ বছরের ক্রিকেটারকে ব্যাটিং শেখাবেন, এ কথা ভেবেই উত্তেজনায় ফুটছেন ভারতের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ জুন ২০২৬ ২৩:১১
Share:

বৈভব সূর্যবংশী। — ফাইল চিত্র।

ইংল্যান্ড এবং আয়ারল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ়ে ভারতীয় দলে সুযোগ পেয়েছে বৈভব সূর্যবংশী। আইপিএল মাতিয়ে দেওয়া ১৫ বছরের ক্রিকেটারকে ব্যাটিং শেখাবেন, এ কথা ভেবেই উত্তেজনায় ফুটছেন ভারতের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক। জানিয়েছেন, বৈভবের জন্য আগাম পরিকল্পনা তৈরি রাখা হবে।

Advertisement

ঘরোয়া ক্রিকেটের সঙ্গে দীর্ঘ দিন যুক্ত থাকার সুবাদে অনেক ক্রিকেটারকেই ভাল মতো চেনেন কোটাক। বৈভবের খেলাও দেখেছেন। তবে আইপিএলে বৈভব যে উচ্চতায় তুলে নিয়ে গিয়েছে নিজেকে, তা দেখে মুগ্ধ কোটাক।

আফগানিস্তান টেস্ট শেষের পর কোটাক বলেছেন, “অনূর্ধ্ব-১৯ চ্যালেঞ্জার ট্রফিতে ওর দুটো ইনিংস দেখেছি। তবে গত বারের আইপিএল থেকে যে ভাবে ব্যাট করছে এবং শট খেলছে, তা ১৫ বছরের কোনও ক্রিকেটারের পক্ষে অকল্পনীয়। যে সব বিশ্বমানের বোলারদের খেলেছে তাদের বিরুদ্ধে অবিশ্বাস্য সাফল্য পেয়েছে। এতেই ওর প্রতিভা বোঝা গিয়েছে। আমি খুবই উত্তেজিত।”

Advertisement

কোটাক জানিয়েছেন, বৈভবকে বেশি কোচিং করানোর রাস্তায় হাঁটবেন না। বরং কিশোর ক্রিকেটারকে সময় দেবেন দলের সঙ্গে মানিয়ে নেওয়ার। পাশাপাশি ছোটখাটো ত্রুটি শোধরানোর দিকে নজর দেবেন।

কোটাকের কথায়, “ও দলে আসুক আগে। দেখা যাক কী ভাবে সাহায্য করতে পারি। কিছু দেখতে পেলে নিশ্চিত ভাবে ওকে সাহায্য করব। ব্যাটিং কোচ বা যে কোনও কোচ হিসাবেই কাজটা কঠিন। কারণ ক্রিকেটারদের নিজস্ব ভাবনা এবং স্টাইল থাকে। সে ভাবেই ওরা সাফল্য পায়। তাতে নতুন কিছু যোগ করতে গেলে সময় লাগে। ওদের বিশ্বাস পেতেও সময় লাগবে। কখন এবং কী ভাবে ওকে সাহায্য করতে পারব, তার উপর অনেক কিছু নির্ভর করছে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement