সুনেত্রা পওয়ার। — ফাইল চিত্র।
মহারাষ্ট্রের রাজনীতিতে এক বিরল ঘটনা ঘটল। বিজেপির মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস মহারাষ্ট্রের প্রদেশকংগ্রেস সভাপতি হর্ষবর্ধন সাপকালকে ফোন করে অনুরোধ করলেন, বারামতী আসন থেকে কংগ্রেস যেন প্রার্থী পদ প্রত্যাহার করে নেয়। কারণ অজিত পওয়ারের বিমান দুর্ঘটনায় মৃত্যুর পরে বারামতী আসনে তাঁর স্ত্রী সুনেত্রা পওয়ার উপনির্বাচনে প্রার্থী হয়েছেন।
শরদ পওয়ারের এনসিপি থেকে অজিত বেরিয়ে নিজের দল গড়ে বিজেপির সঙ্গে হাত মিলিয়েছিলেন। কিন্তু শরদ পওয়ারের এনসিপি-ও সুনেত্রার বিরুদ্ধে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। একমাত্রকংগ্রেসই আইনজীবী আকাশ মোরে-কে প্রার্থী করেছিল। আজ কংগ্রেস প্রার্থী প্রত্যাহার করে জানিয়েছে, প্রয়াত অজিত পওয়ারকে শ্রদ্ধা জানাতেই এই সিদ্ধান্ত। ফলে সুনেত্রার বিনা প্রতিদ্বন্দ্বিতায়নির্বাচনে জয় নিশ্চিত হয়ে গেল। সুনেত্রা ইতিমধ্যেই রাজ্যসভা থেকে ইস্তফা দিয়ে অজিতের শূন্যস্থানে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তাঁর জায়গায় অজিত-সুনেত্রার ছেলে পার্থপওয়ার রাজ্যসভায় নির্বাচিত হয়ে এ দিনই নতুন সাংসদ হিসেবেশপথ নিয়েছেন।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে