Viral Video

পণে মেলেনি পছন্দের গাড়ি, মঙ্গলসূত্র পরানোর মুহূর্তে জানতে পেরে বিয়ে ভেঙে দিলেন পাত্র! ভিডিয়ো ভাইরাল

বিয়ের জন্য কনেপক্ষের কাছে পছন্দের গাড়ি দাবি করেছিলেন পাত্র। কিন্তু পাত্রীকে মঙ্গলসূত্র পরানোর মুহূর্তে তিনি জানতে পারেন যে, তাঁর পছন্দমতো গাড়ি পণে দেওয়া হয়নি। তা শুনেই মাঝপথে বিয়ের অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যান তরুণ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৬ ১০:৫০
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

বরযাত্রী নিয়ে বিয়ে করতে হাজির পাত্র। বিয়ের জন্য পছন্দমতো পণও নাকি দাবি করেছেন তিনি। পণে পছন্দের গাড়ি পেতে চলেছেন ভেবে খুশিতে ডগমগ করছিলেন তরুণ। কিন্তু পাত্রীকে মঙ্গলসূত্র পরানোর মুহূর্তে জানতে পারেন যে, তাঁর পছন্দের গাড়ি পণে দেওয়া হয়নি। তা শুনে রেগেমেগে বিয়ের অনুষ্ঠান মাঝপথে ছেড়ে বেরিয়ে গেলেন তরুণ। তাঁর পিছনে পিছনে চলল বরযাত্রীরাও। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘ভারতীয়লাস্ট২৪এইচআর’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়ে‌ছে। সেই ভিডিয়োয় দেখা গিয়ে‌ছে যে, বরের বেশে এক তরুণ মাঠের ভিতর দিয়ে হন্তদন্ত হয়ে দৌড়ে যাচ্ছেন। তাঁর পিছনে সারি বেঁধে দৌড়োচ্ছেন অন্য লোকেরা। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ঘটনাটি রাজস্থানের একটি গ্রামে ঘটেছে। বিয়ের জন্য কনেপক্ষের কাছে পছন্দের গাড়ি দাবি করেছিলেন পাত্র। কিন্তু পাত্রীকে মঙ্গলসূত্র পরানোর মুহূর্তে তিনি জানতে পারেন যে, তাঁর পছন্দমতো গাড়ি পণে দেওয়া হয়নি।

তা শুনেই মাঝপথে বিয়ের অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যান তরুণ। পাত্রের পিছন পিছন বরপক্ষের সকলেই অনুষ্ঠান থেকে বেরিয়ে যান। মাঠের মধ্যে দিয়ে তাঁদের হন্তদন্ত হয়ে বেরিয়ে আসার ভিডিয়ো সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তে সমালোচনার বন্যা বয়ে গিয়েছে। এক নেটাগরিক এই প্রসঙ্গে লিখেছেন, ‘‘তরুণ কি গাড়ির বিনিময়ে বিয়ে করতে রাজি হয়েছিলেন! এটা কি ব্যবসা চলছে! তরুণ এবং তাঁর পরিবারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা প্রয়োজন।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement