Maoist

মাওবাদী-আলোচনা আজ

মাওবাদী সমস্যা এ বছরের ৩১ মার্চের মধ্যে মিটিয়ে ফেলার লক্ষ্যমাত্রা নেন শাহ। সেই মতো দমনমূলক অভিযানের পাশাপাশি মাওবাদী এলাকাগুলিতে উন্নয়নের লক্ষ্যে একাধিক প্রকল্প হাতে নেওয়া হয়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৬ ০৮:৪৫
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

চলতি মাসের মধ্যে মাওবাদীদের দেশ থেকে নির্মূল করার লক্ষ্যমাত্রা নিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই কাজে সরকারের প্রচেষ্টা ও কতটা সাফল্য অর্জিত হল, তা নিয়ে আগামিকাল লোকসভায় আলোচনা হতে চলেছে।

মাওবাদী সমস্যা এ বছরের ৩১ মার্চের মধ্যে মিটিয়ে ফেলার লক্ষ্যমাত্রা নেন শাহ। সেই মতো দমনমূলক অভিযানের পাশাপাশি মাওবাদী এলাকাগুলিতে উন্নয়নের লক্ষ্যে একাধিক প্রকল্প হাতে নেওয়া হয়। ধারাবাহিক অভিযানের ফলে গত বছর ২৩০০ মাওবাদী অস্ত্র ফেলে স্বাভাবিক জীবনে ফিরে আসেন। এ বছর এখনও পর্যন্ত প্রায় ৬৩০ জন মাওবাদী অস্ত্র ত্যাগ করেছেন। নিরাপত্তা বাহিনীর চাপ ও পুনর্বাসন নীতির কারণে গত এক দশকে ১০ হাজারের বেশি মাওবাদী আত্মসমর্পণ করায় দেশ জুড়ে মাওবাদী কর্মকাণ্ড বড় ধাক্কা খেয়েছে বলে দাবি কেন্দ্রের। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক দাবি করেছে, ৩১ মার্চের মধ্যে মাওবাদ মুছে ফেলার যে লক্ষ্যমাত্রা, তাতে অনেকাংশেই সাফল্য পেয়েছে কেন্দ্র। উপদ্রুত জেলার সংখ্যা গোটা দেশে আট থেকে কমে সাতে দাঁড়িয়েছে। এর মধ্যে ছত্তীসগঢ়ের তিনটি জেলায় মাওবাদীদের সর্বাধিক সক্রিয়তা রয়ে গিয়েছে। মাওবাদী দমনে সরকারের প্রচেষ্টা নিয়ে আগামিকাল লোকসভায় একটি আলোচনা তালিকাভুক্ত করা হয়েছে। স্বল্প সময়ের জন্য ওই আলোচনাটি শুরু করবেন টিডিপি সাংসদ বি শবরী কিংবা শিবসেনা (শিন্ডে) গোষ্ঠীর সাংসদ শ্রীকান্ত শিন্ডে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন