Encounter

জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় সেনা-জঙ্গি গুলির লড়াই, এলাকা জুড়ে চলছে চিরুনি তল্লাশি

শনিবার সকালে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামার মিত্রিগাম এলাকায় অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। সেই সময়ই নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৩ ১০:৪৬
Share:

পুলওয়ামার মিত্রিগাম এলাকায় গুলির লড়াই। ফাইল চিত্র।

জম্মু ও কাশ্মীরে আবার গুলির লড়াই। শনিবার সকালে পুলওয়ামায় জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর এনকাউন্টার শুরু হয়েছে। গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ।

Advertisement

এলাকায় জঙ্গিরা লুকিয়ে রয়েছে— গোপন সূত্রে এই খবর পায় পুলিশ। সেই মতো দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামার মিত্রিগ্রাম এলাকায় অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। শুরু হয় তল্লাশি।

Advertisement

সেই সময়ই নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনী। এই প্রতিবেদন লেখা পর্যন্ত হতাহতের খবর নেই। এখনও গুলির লড়াই চলছে। অতীতে বহু বার জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই হয়েছে উপত্যকায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement