—প্রতীকী চিত্র।
বিহারের ভোজপুর জেলার বাসিন্দা ভরত ভূষণ তিওয়ারির পুলিশি এনকাউন্টারে মৃত্যু হয়েছে সম্প্রতি। তবে বিষয়টি নিয়ে তুমুল শোরগোল পড়েছে। ভরতের এনকাউন্টার ভুয়ো বলে দাবি করেছেন তাঁরই গ্রাম বিলৌতি গ্রামের অধিকাংশ বাসিন্দা। জানা যাচ্ছে, ২৮ বছরের ভরত সরকার-বিরোধী নানা পোস্ট নিয়মিত সমাজমাধ্যমে দিতেন। স্থানীয় বাসিন্দাদের সুবিধে-অসুবিধে নিয়ে সরব হতেন। আর সেই জন্যই ভুয়ো এনকাউন্টারে তাঁকে পুলিশ গুলি করে মেরেছে বলে অভিযোগ। ভরত আগ্নেয়াস্ত্র নিয়ে গ্রামের সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছিলেন বলে অভিযোগ করেছে ভোজপুরের পুলিশ। সাধারণ মানুষ এবং নিজেদের প্রাণ বাঁচাতেই তারা গুলি চালায় বলে দাবি করে পুলিশ।
কিন্তু এই ঘটনার কিছু ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, পুলিশকে দেখে অস্ত্র রেখে আত্মসমর্পণ করেছিলেন ভরত। তবু তাঁকে কেন গুলি করে মারা হল, সেই প্রশ্ন উঠছে। বিষয়টি নিয়ে চাপে বিহারের জোট সরকার। ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের জন্য হাই কোর্টের এক জন অবসরপ্রাপ্ত বিচারপতির তত্ত্বাবধানে স্বাধীন বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী সম্রাট চৌধরি। এ নিয়ে বিহারের শাসক জোটের প্রধান শরিক বিজেপির অন্দরেও ক্ষোভ তৈরি হয়েছে।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে