IIT Madras

নিটে ব্যর্থ তিন বার, জয়েন্টেও ভাল র‌্যাঙ্ক ছিল না, আইআইটি মাদ্রাজের সেই পড়ুয়াই এখন ‘ডেটা সায়েন্টিস্ট’

জয়েন্টেও বসেছিলেন সঞ্জয়। কিন্তু সেখানেও খুব একটা ভাল ফল করতে পারেননি। তবে হাল ছেড়ে দেননি সঞ্জয়। আইআইটি মাদ্রাজের বিএস প্রোগ্রামে অংশ নেন। সেখান থেকেই তাঁর জীবনের মোড় ঘুরে যায়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২৫ ১২:২৩
Share:

সঞ্জয় বি। ছবি: সংগৃহীত।

ব্যর্থ হয়েও যে ফিরে আসা যায়, সেটাই করে দেখালেন সঞ্জয় বি। আইআইটি মাদ্রাজ থেকে পড়াশোনা। বর্তমানে পুণেতে ‘ডেটা সায়েন্টিস্ট’ হিসাবে কাজ করছেন। নিটের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন সঞ্জয়। কিন্তু পর পর তিন বার নিটে ব্যর্থ হন তিনি। পরিবার, আত্মীয়স্বজন এবং বন্ধুরা যখন ধরেই নিয়েছিলেন যে, সঞ্জয়ের কেরিয়ার শেষ। তাঁদের সেই ধারণাকে ভুল প্রমাণ করে ছেড়েছেন সঞ্জয়।

Advertisement

জয়েন্টেও বসেছিলেন সঞ্জয়। কিন্তু সেখানেও খুব একটা ভাল ফল করতে পারেননি। তবে হাল ছেড়ে দেননি সঞ্জয়। আইআইটি মাদ্রাজের বিএস প্রোগ্রামে অংশ নেন। সেখান থেকেই তাঁর জীবনের মোড় ঘুরে যায়। কম্পিউটার সায়েন্স সম্পর্কেও খুব একটা ধারণা ছিল না সঞ্জয়ের। কিন্তু সেই যুবকই ‘ডেটা সায়েন্টিস্ট’-এর কাজ পাওয়ায় সকলে স্তম্ভিত হয়ে গিয়েছেন। সঞ্জয় জানান, তিনি যখন আইআইটি মাদ্রাজের বিএস প্রোগ্রামে যোগ দেন, তখন কোডিংয়ের কিছুই জানতেন না। কিন্ত নিজের প্রচেষ্টায় পাইথন, জাভা থেকে এসকিউএল, ডেটা স্ট্রাকচার, মেশুন লার্নিং-এর মতো কোর্স শিখে নেন। আর সেই প্রচেষ্টাই তাঁকে সাফল্যের পথ দেখিয়েছে বলে জানান সঞ্জয়।

১৮ বছর বয়স থেকেই বিভিন্ন ক্ষেত্রে কাজ করা শুরু করেন সঞ্জয়। ব্যাঙ্ক-সহ বিভিন্ন আর্থিক সংস্থাতে কাজ করেন তিনি। পাশাপাশি আইআইটি মাদ্রাজ থেকে ডেটা সায়েন্স এবং মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে স্বাস্থ্যবিজ্ঞান নিয়ে পড়াশোনা চালিয়ে যান। এখানে থামেননি সঞ্জয়। ওয়ার্ল্ড কোয়ান্ট বিশ্ববিদ্যালয় থেকে ফিনান্সিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর করছেন। আইআইটি মাদ্রাজও সঞ্জয়ের কৃতিত্ব, তাঁর সাফল্যের বিষয়টি সমাজমাধ্যমে পোস্ট করেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement