নিতাইনগরে আক্রান্ত সভাপতি

হাইলাকান্দিতে এক গ্রাম পঞ্চায়েত সভাপতি আক্রান্ত হয়েছেন। ঘটনাটি নিতাইনগর এলাকার। স্থানীয় সূত্রে খবর, নিতাইনগর গ্রাম পঞ্চায়েতের সভাপতি আব্দুল কায়ূম চৌধুরী গত কাল বাজারে গিয়েছিলেন। অভিযোগ, তখনই তাঁর উপর হামলা চালায় কয়েক জন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ জুলাই ২০১৬ ০৩:০৩
Share:

হাইলাকান্দিতে এক গ্রাম পঞ্চায়েত সভাপতি আক্রান্ত হয়েছেন। ঘটনাটি নিতাইনগর এলাকার। স্থানীয় সূত্রে খবর, নিতাইনগর গ্রাম পঞ্চায়েতের সভাপতি আব্দুল কায়ূম চৌধুরী গত কাল বাজারে গিয়েছিলেন। অভিযোগ, তখনই তাঁর উপর হামলা চালায় কয়েক জন।

Advertisement

অন্য দিকে, গ্রামবাসীদের একাংশ কায়ূমের বিরুদ্ধে পঞ্চায়েতের টাকা লোপাটের অভিযোগ তুলে হাইলাকান্দি থানায় মামলা করেছেন। গ্রামবাসী মিজাজুল হক মজুমদার, জামালউদ্দিন লস্কর, রেজাউল করিম, ছারিমুল হুসেনের অভিযোগ— পঞ্চায়েত সভাপতি সরকারি টাকা আত্মসাৎ করেছেন। তবে এ সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন আব্দুল কাযূম চৌধুরী।

হাইলাকান্দি সদর থানার ওসি সুরজিৎ চৌধুরী জানান, নিতাইনগর গ্রাম পঞ্চায়েত সভাপতির সঙ্গে কয়েক জনের বচসা হয়েছে। মারামারির ঘটনা ঘটেনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement