Mother's Love

‘মেরে পাস মা...,’ বৃষ্টির মধ্যে মেয়েকে কাঁধে চাপিয়ে নিয়ে আসছেন মা, ভিডিয়ো দেখে মুগ্ধ সকলে

ভিডিয়োয় দেখা যাচ্ছে, বৃষ্টির মধ্যে খুদে সন্তানকে কাঁধে চাপিয়ে নিয়ে আসছেন এক মহিলা। পরনে তাঁর আটপৌডরে শাড়ি, এক হাতে ছাতা আর অন্য হাতে সন্তানের হাত ধরে হাঁটছেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২২ ২০:৩৩
Share:

মেয়েকে কাঁধে চাপিয়ে নিয়ে আসছেন মা। ফাইল চিত্র।

সন্তানের ভালর জন্য মা অসাধ্য সাধনও করতে পারেন। সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, বৃষ্টির মধ্যে খুদে সন্তানকে কাঁধে চাপিয়ে নিয়ে আসছেন এক মহিলা। পরনে তাঁর আটপৌরে শাড়ি, এক হাতে ছাতা আর অন্য হাতে সন্তানকে সামলে হাঁটছেন তিনি। খুব সম্ভবত স্কুলপড়ুয়া মেয়েকে বাড়ি নিয়ে আসছেন তিনি। সম্প্রতি ‘জ়িন্দেগি গুলজ়ার হ্যায়’ নামের একটি টুইটার হ্যান্ডলে এই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। তার পরেই মা-মেয়ের এই অকৃত্রিম ভালবাসা দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ।

Advertisement

ইতিমধ্যেই প্রায় সাঁইত্রিশ হাজার মানুষ ভিডিয়োটি দেখে ফেলেছেন। বহু মানুষটি ভিডিয়োটি শেয়ার করেন। নেটাগরিকদের কেউ কেউ লেখেন, “মায়ের মতো অন্য কেউ হয় না।” কেউ আবার লেখেন, “হৃদয় ছুঁয়ে যাওয়া একটা ভিডিয়ো।” অনেকে আবার জানিয়েছেন, তাঁরা ভিডিয়োটি বারবার দেখছেন, আর বুঝতে পারছেন জীবনে মায়ের গুরুত্ব কতখানি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement