Indian Army Encounter

কাশ্মীরের উরিতে সেনার গুলিতে হত পাক জঙ্গির কাছ থেকে বিপুল অস্ত্র উদ্ধার! অন্য জঙ্গিদের খোঁজে তল্লাশি জারি

সেনা সূত্রে খবর, শনিবার গভীর রাতে উত্তর কাশ্মীরের বারামুলা জেলার উরি সেক্টর দিয়ে এক পাক জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা করছিল। গোপন সূত্রে খবর পেয়ে জম্মু-কাশ্মীর পুলিশ এবং সেনার যৌথবাহিনী তল্লাশি অভিযান শুরু করে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৬ ১২:৫৭
Share:

জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান। ছবি: পিটিআই।

নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করতেই পাকিস্তানের এক জঙ্গিকে গুলি করে মারল সেনা। রবিবার সেনা সূত্রে এই সংঘর্ষের কথা জানানো হয়েছে।

Advertisement

সেনা সূত্রে খবর, শনিবার গভীর রাতে উত্তর কাশ্মীরের বারামুলা জেলার উরি সেক্টর দিয়ে এক পাক জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা করছিল। গোপন সূত্রে খবর পেয়ে জম্মু-কাশ্মীর পুলিশ এবং সেনার যৌথবাহিনী তল্লাশি অভিযান শুরু করে। তখন তারা দেখে বুছার এলাকার কাছে অনুপ্রবেশের চেষ্টা করছে এক জঙ্গি। বাহিনীর উপস্থিতি টের পেতেই জঙ্গলে গা ঢাকা দেয় ওই জঙ্গি।

পুরো এলাকা ঘিরে তল্লাশি অভিযান শুরু হয়। সেনা সূত্রে খবর, জঙ্গিকে ধরার জন্য বাহিনী যখন তল্লাশি চালাচ্ছিল, তখন গাছের আড়াল থেকে তাদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে ওই জঙ্গি। পাল্টা গুলি চালায় বাহিনীও। কয়েক রাউন্ড গুলির লড়াই চলে। রবিবার সকালে ওই জঙ্গির দেহ উদ্ধার হয়েছে। তার কাছে থেকে উদ্ধার হওয়া নথি থেকে জানা গিয়েছে, সে পাকিস্তানি জঙ্গি।

Advertisement

সেনার চিনার কোর বিবৃতি জারি করে জানিয়েছে, নিহত জঙ্গির কাছ থেকে প্রচুর অস্ত্র উদ্ধার হয়েছে। এ ছাড়াও গ্রেনেড এবং বিস্ফোরকও পাওয়া গিয়েছে। নিহত জঙ্গি কোন জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। জঙ্গলে আরও কোনও জঙ্গি লুকিয়ে আছে কি না, তল্লাশি চালানো হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement