Bomb Scare in Flight

মাঝ-আকাশে বোমাতঙ্ক! নেদারল্যান্ডস থেকে হায়দরাবাদগামী বিমানে বিস্ফোরণের হুমকি, চূড়ান্ত সতর্কতা জারি বিমানবন্দরে

সূত্রের খবর, ওই ইমেলে বলা হয়, কুয়ালা লামপুর এয়ারওয়েজের হায়দরাবাদগামী বিমান বোমা দিয়ে উড়িয়ে দেওয়া হবে। এই ইমেল পাওয়ার পর বিমানটিকে সতর্ক করা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ মে ২০২৬ ১২:০৬
Share:

প্রতিনিধিত্বমূলক ছবি।

নেদারল্যান্ডসের আমস্টারডম বিমানবন্দর থেকে হায়দরাবাদগামী বিমানে বোমাতঙ্কের জেরে হুলস্থুল পড়ে গেল মাঝ-আকাশেই। সূত্রের খবর, বিমানটি আমস্টারডম ছাড়ার পরেই এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের কাছে বার্তা আসে বিমানে বোমা রয়েছে। যে কোনও মুহূর্তে বিস্ফোরণ হতে পারে। ইমেল মারফত ওই বার্তা পাঠানো হয়েছিল বলে জানা গিয়েছে।

Advertisement

সূত্রের খবর, ওই ইমেলে বলা হয়, কুয়ালা লামপুর এয়ারওয়েজের হায়দরাবাদগামী বিমান বোমা দিয়ে উড়িয়ে দেওয়া হবে। এই ইমেল পাওয়ার পর বিমানটিকে সতর্ক করা। আরও বলা হয়, গন্তব্যে পৌঁছোনোর আগেই বিস্ফোরণ হতে পারে। বিমানে বোমার খবর চাউর হতেই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। হায়দরাবাদ বিমানবন্দরের এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের (এটিসি) সঙ্গে যোগাযোগ করেন পাইলট। জরুরি অবতরণের বার্তা পাঠান তিনি। সেই খবর পেয়েই বিমানবন্দরে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়। অ্যাম্বুল্যান্স, দমকল এবং উদ্ধারকারী দল মোতায়েন করা হয়।

জানা গিয়েছে, বিমানটিকে পাইলট নিরাপদে অবতরণ করান। যাত্রীদের দ্রুত বিমান থেকে নামিয়ে তন্ন তন্ন করে তল্লাশি চালানো হয়। যদিও সন্দেহজনক তেমন কিছু মেলেনি বলে সূত্রের খবর। এই প্রথম নয়, শামসাবাদ বিমানবন্দরে এর আগেও বোমাতঙ্ক ছড়িয়েছিল। এই নিয়ে তৃতীয় বার। শনিবারেও এয়ার এশিয়ার একটি বিমানে বোমাতঙ্ক ছড়িয়েছিল। সেটি মালয়েশিয়া থেকে হায়দরাবাদ আসছিল। তবে সেই বিমানেও সন্দেহজনক কিছু মেলেনি। কোথা থেকে এই ইমেল পাঠানো হয়েছে, ইমেল প্রেরকের খোঁজ শুরু হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement