Disinvestment of BSNL

‘বিএসএনএল ভারতবাসীরই সম্পত্তি’, রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলগ্নিকরণের সম্ভাবনা উড়িয়ে বললেন মন্ত্রী জ্যোতিরাদিত্য

প্রধানমন্ত্রী মোদীর সরকার বিএসএনএল-কে আর্থিক ভাবে শক্তিশালী করা এবং টেলিকম সক্ষমতা বাড়ানোর উপর জোর দিচ্ছে জানিয়ে জ্যোতিরাদিত্য বলেন, ‘‘বেসরকারিকরণের কোনও প্রশ্নই ওঠে না।’’

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৬ ১৮:৩৬
Share:

জ্যোতিরাদিত্য শিন্দে। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

কেন্দ্রীয় টেলিযোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য শিন্দে বুধবার রাষ্ট্রায়ত্ত সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড (বিএসএনএল)-এর বিলগ্নিকরণ বা বেসরকারিকরণের সম্ভাবনা সরাসরি নাকচ করে দিয়েছেন। লোকসভায় তিনি জানান, রাষ্ট্রায়ত্ত এই টেলিকম অপারেটরটি সরকারি মালিকানাতেই থাকবে।

Advertisement

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার বিএসএনএল-কে আর্থিক ভাবে শক্তিশালী করা এবং টেলিকম সক্ষমতা বাড়ানোর উপর জোর দিচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘‘বেসরকারিকরণের কোনও প্রশ্নই ওঠে না। বিএসএনএল ভারতের এবং ভারতবাসীরই সম্পত্তি। বিএসএনএল দেশবাসীর সেবায় সম্পূর্ণ ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।” অন্য দিকে, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছেন, বিএসএনএল-এর পুনরুজ্জীবনের উদ্দেশ্যে ৩ লক্ষ ২২ হাজার কোটির প্যাকেজ অনুমোদন করেছে সরকার।

বিএসএনএল-এর ৪জি রোলআউট নিয়ে সরকারের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করতে গিয়ে সিন্ধিয়া বলেন, ‘‘কোম্পানির সামনে দু’টি বিকল্প ছিল— অন্যান্য কোম্পানির মতো দক্ষিণ কোরিয়া, ফিনল্যান্ড, সুইডেন বা চিনের বৃহৎ আন্তর্জাতিক সংস্থার থেকে সরঞ্জাম সংগ্রহ করে ৪জি নেটওয়ার্ক তৈরি করা অথবা দেশীয় সক্ষমতা গড়ে তোলা। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী সাহসী সিদ্ধান্ত নেন এবং বলেন আমরা কেবল পরিষেবা প্রদান করব না, সরঞ্জামও উৎপাদন করব।’’ এর পরেই লোকসভায় টেলি যোগাযোগ মন্ত্রীর মন্তব্য— ‘‘বিশ্বে মাত্র চারটি দেশ টেলিকম সরঞ্জাম তৈরি করত। প্রধানমন্ত্রীর সৌজন্যে প্রথম বার ভারতের ৪জি ডিজিটাল স্ট্যাক সরঞ্জাম প্রস্তুতকারক হিসাবে বিশ্ব মঞ্চে প্রবেশ করেছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement