—প্রতীকী চিত্র।
দিল্লি সফররত ইটালির প্রতিরক্ষামন্ত্রী গিডো ক্রোসেতোর সঙ্গে বৈঠক করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। দ্বিপাক্ষিক সহযোগিতার পাশাপাশি তাঁরা পশ্চিম এশিয়ার পরিস্থিতি পর্যালোচনা করেছেন। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর, রাজনাথ অনুরোধ করেছেন, কোনও স্পর্শকাতর প্রতিরক্ষা প্রযুক্তি যেন পাকিস্তানকে না দেয় ইটালি। এর সঙ্গে ভারতের নিরাপত্তার স্বার্থ জড়িয়ে রয়েছে বলে জানিয়েছেন তিনি। জানা গিয়েছে, ইটালির প্রতিরক্ষামন্ত্রী আশ্বাস দিয়েছেন, কিছু প্রযুক্তি অন্য কোনও দেশের সঙ্গে ভাগ করে নেওয়া হবে না।
পরে রাজনাথ এক্স-এ লেখেন, ‘আজ দিল্লিতে গুইডো ক্রোসেতোকে স্বাগত জানিয়ে এবং তাঁর সঙ্গে সবিস্তার আলোচনা করে আমি আনন্দিত। আমরা পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি-সহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করেছি। আত্মনির্ভর ভারত কর্মসূচি এবং ইটালির প্রতিরক্ষা সহযোগিতা উদ্যোগের অধীনে পারস্পরিক ক্ষেত্রে লাভজনক প্রতিরক্ষা এবং শিল্প সহযোগিতাকে এগিয়ে নিয়ে যাওয়া নিয়েও আলোচনা করেছি। উভয় দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে ২০২৬-২৭-এর দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা পরিকল্পনাওবিনিময় হয়েছে।’
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে