Kolkata Metro Service

দোলের দিন সকালে চলবে না মেট্রো! কখন মিলবে প্রথম ও শেষ পরিষেবা?

আগামী ৩ মার্চ অর্থাৎ মঙ্গলবার দোলযাত্রা। সেই উপলক্ষে মেট্রো সূচিতে পরিবর্তন করা হচ্ছে। কোন কোন লাইনে পরিষেবা পাওয়া যাবে, তা-ও জানালেন কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০৪
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

দোলের দিন সকালে মিলবে না মেট্রো! ব্লু (শহিদ ক্ষুদিরাম-দক্ষিণেশ্বর) হোক বা গ্রিন (হাওড়া ময়দান-সেক্টর ফাইভ, কিংবা অরেঞ্জ (কবি সুভাষ-বেলেঘাটা) ও পার্পেল (জোকা-মাঝেরহাট)— কোনও লাইনেই সকালে পরিষেবা পাওয়া যাবে না বলে জানাল কলকাতা মেট্রো।

Advertisement

আগামী ৩ মার্চ অর্থাৎ মঙ্গলবার দোল। সেই উপলক্ষে মেট্রো সূচিতে পরিবর্তন করা হচ্ছে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, ওই দিন কলকাতা মেট্রোর উত্তর-দক্ষিণ শাখায় প্রথম মেট্রো ছাড়বে দুপুর ২টোর পর। প্রথম মেট্রোর সময় বদলালেও শেষ মেট্রোর সময় বদলাচ্ছে না বলেই জানিয়েছেন কর্তৃপক্ষ। দোলের পরের দিন, অর্থাৎ হোলির দিনের মেট্রো পরিষেবায় কোনও বদল হবে কি না, তা নিয়ে এখনও তাঁরা কিছু জানাননি। সূত্রের খবর, ওই দিন পরিষেবার সূচি বদলের সম্ভাবনা কম।

গ্রিন লাইনেও পরিষেবায় কাটছাঁট। দোলের দিন এই লাইনেও দুপুর থেকেই মেট্রো চলবে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে দুপুর ২টোর পর এই লাইনের দুই প্রান্তিক স্টেশন থেকে প্রথম মেট্রো ছাড়বে। মেট্রোর তরফে জানানো হয়েছে, দোলযাত্রার দিন ব্লু লাইনে আপ-ডাউন মিলিয়ে মোট ৬০টি ট্রেন চলবে। নোয়াপাড়া থেকে প্রথম পরিষেবা পাওয়া যাবে দুপুর আড়াইটে নাগাদ। শহিদ ক্ষুদিরাম থেকেও একই সময়ে দক্ষিণেশ্বরের দিকের মেট্রো ছাড়বে। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম যাওয়ার প্রথম মেট্রো পাওয়া যাবে দুপুর আড়াইটে নাগাদ। শেষ পরিষেবার সূচিতে কোনও বদল হবে না বলেই মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর।

Advertisement

গত বছরও দোলের দিন দুপুর ২টোর পর থেকে পরিষেবা পাওয়া গিয়েছিল ব্লু এবং গ্রিন লাইনে। এ বারও একই ছবি দেখা যাবে। গ্রিন লাইনে ওই দিন ২২৮টির পরিবর্তে আপ-ডাউন মিলিয়ে মোট মেট্রো চলবে ৪৫টি। হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভগামী প্রথম পরিষেবা পাওয়া যাবে দুপুর ৩টে নাগাদ। সল্টলেক থেকে হাওড়াগামী পরিষেবা মিলবে দুপুর ৩টে ০২ মিনিটে। গত বছর অরেঞ্জ এবং পার্পেল লাইনে দোলের দিন কোনও মেট্রো চলেনি। তবে এ বার ইয়েলো, পার্পল এবং অরেঞ্জ লাইনেও দোলের দিন পরিষেবা মিলবে। সব ট্রেনই ছাড়বে দুপুর ২টোর পর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement