Local Train

দোলে একগুচ্ছ ট্রেন বাতিল হাওড়া ও শিয়ালদহ বিভাগে! হোলিতেও সূচি বদলের ঘোষণা পূর্ব রেলের

রেলের তরফে জানানো হয়েছে, দোলের দিন বিশেষত সকালের দিকে ট্রেনে অন্যান্য দিনের তুলনায় যাত্রীর সংখ্যা কম থাকে। সেই কারণে প্রতি বছরই দোলের দিন সকালের দিকে বেশ কিছু ট্রেন বাতিল থাকে। এ বারও তার অন্যথা হচ্ছে না।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:১৯
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

এ বছরও দোলের দিন হাওড়া এবং শিয়ালদহ বিভাগে বেশ কিছু ট্রেন বাতিল রাখার কথা ঘোষণা করল পূর্ব রেল। রেলের তরফে জানানো হয়েছে, দোলের দিন হাওড়া বিভাগে আপ ও ডাউন মিলিয়ে মোট ৬৫টি ট্রেন বাতিল করা হচ্ছে। এ ছাড়াও, হোলির দিনে শিয়ালদহ বিভাগে ট্রেনের সূচিতে রদবদল করা হয়েছে।

Advertisement

আগামী ৩ মার্চ, মঙ্গলবার দোল। রেলের তরফে জানানো হয়েছে, দোলের দিন বিশেষত সকালের দিকে ট্রেনে অন্যান্য দিনের তুলনায় যাত্রীর সংখ্যা কম থাকে। সেই কারণে প্রতি বছরই দোলের দিন সকালের দিকে বেশ কিছু ট্রেন বাতিল থাকে। এ বারও তার অন্যথা হচ্ছে না। হাওড়া বিভাগে কোন কোন ট্রেন বাতিল থাকবে, তার তালিকাও দেওয়া হয়েছে।

জানানো হয়েছে, হাওড়া-বর্ধমান মেন লাইনে আপ-ডাউন মিলিয়ে মোট পাঁচটি ট্রেন বাতিল থাকবে। আর কর্ড লাইনে ট্রেন বাতিলের সংখ্যা ১৩টি। হাওড়া-ব্যান্ডেল শাখায় আপ-ডাউন মিলিয়ে মোট ১৫টি লোকাল বাতিল থাকবে। আপ-ডাউন ১০টি লোকাল বাতিল থাকবে হাওড়া-শেওড়াফুলি শাখায়। হাওড়া-তারকেশ্বর শাখায় আপ-ডাউন মিলিয়ে আটটি ট্রেন বাতিলের কথা জানিয়েছে পূর্ব রেল। পাশাপাশি নৈহাটি-ব্যান্ডেল, হাওড়া-শ্রীরামপুর, বর্ধমান-কাটোয়া শাখায় যথাক্রমে ছ’টি, চারটি এবং চারটি ট্রেন বাতিল থাকবে দোলের দিন।

Advertisement

হাওড়ার পাশাপাশি শিয়ালদহ বিভাগেও একগুচ্ছ ট্রেন বাতিলের কথা জানিয়েছে পূর্ব রেল। বাতিল থাকবে এসি লোকালও। হোলিতে অর্থাৎ ৪ মার্চ শিয়ালদহ বিভাগে ট্রেনের সূচি বদল করা হয়েছে। জানানো হয়েছে, রবিবার যে সূচিতে শিয়ালদহ বিভাগে ট্রেন চলাচল করে, সেই সূচি অনুযায়ী বুধবার লোকাল ট্রেন পাবেন যাত্রীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement