Malviya Nagar Fire case

‘বেআইনি ভাবে বাংলাদেশিদের আশ্রয় দিয়েছিলেন’! অভিযোগ দিল্লি অগ্নিকাণ্ডে গ্রেফতার হোটেল মালিকের বিরুদ্ধে

দিল্লি পুলিশের অভিযোগ, লভকেশ দুই বাংলাদেশি নাগরিককে নিজের হোটেলে আশ্রয় দিয়েছিলেন এবং তাঁর বাড়ির ঠিকানা ব্যবহার করে ভারতীয় পরিচয়পত্র বানানোর সুযোগ করে দিয়েছিলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ জুন ২০২৬ ১৫:৩৫
Share:

লভকেশ বজাজ। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিল্লির মালবীয় নগরে অগ্নিকাণ্ডের ঘটনায় এ বার সংশ্লিষ্ট হোটেলের মালিক লভকেশ বজাজের বিরুদ্ধে আন্তর্জাতিক মানব পাচার চক্রে জড়িত থাকার অভিযোগ প্রকাশ্যে এল। শনিবার দিল্লি পুলিশ জানিয়েছে, লভকেশ অর্থের বিনিময়ে বাংলাদেশি নাগরিকদের তাঁর বাসভবনে আশ্রয় দিতেন এবং জাল ভারতীয় পরিচয়পত্র (আধার ও পাসপোর্ট) পেতে সহায়তা করতেন বলেও অভিযোগ!

Advertisement

এ বিষয়ে সুনির্দিষ্ট ভাবে দুই বাংলাদেশি নাগরিকের কথা জানিয়েছে দিল্লি পুলিশ। অভিযোগ, লভকেশ তাঁদের নিজের হোটেলে আশ্রয় দিয়েছিলেন এবং তাঁর বাড়ির ঠিকানা ব্যবহার করে ভারতীয় পরিচয়পত্র বানানোর সুযোগ করে দিয়েছিলেন। প্রসঙ্গত, বুধবার সকালে দিল্লির মালবীয় নগরের হাউস রানি এলাকায় ফ্লোরিজ় স্টেজেস হোটেলে ভয়াবহ আগুন লাগে। তিন ঘণ্টারও বেশি সময়ের চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। সেই ঘটনায় ২১ জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে ১২ জন বিদেশি।

এর পরে ওই হোটেলের মালিক লভকেশকে আটক করে তদন্ত শুরু করে পুলিশ। সূত্রের খবর, সেই তদন্তেই উঠে আসে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফ্লোরিজ় স্টেজেসে যাতায়াতের কথা। অগ্নিকাণ্ডে মৃতদের মধ্যে পাঁচ জন বাংলাদেশি রয়েছেন বলেও পুলিশ সূত্রের খবর। ২০২৫ সালে প্রথম বার লভকেশের বিরুদ্ধে টাকার বিনিময়ে বাংলাদেশি নাগরিকদের ভারতীয় পরিচয়পত্র তৈরিতে সহযোগিতা করার অভিযোগ উঠেছিল। সে সময় তাঁকে গ্রেফতারও করেছিল দিল্লি পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement