Kerala Crime News

স্ত্রীর অফিসে ঢুকে তাঁকে পুড়িয়ে মারলেন যুবক, বেরিয়ে ঝাঁপ দিলেন কুয়োর জলে

কেরলের কোল্লাম জেলায় স্ত্রীর অফিসে ঢুকে তাঁর গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন যুবক। পুড়ে মৃত্যু হয়েছে মহিলার। পরে যুবক বেরিয়ে এসে নিজেও আত্মহত্যা করেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৩ ০৯:৩৪
Share:

—প্রতীকী চিত্র।

স্ত্রীকে খুন করে নিজেও আত্মঘাতী হলেন যুবক। স্ত্রীর অফিসে ঢুকে তাঁকে খুন করেন স্বামী। পরে ওই অফিস থেকে বেরিয়ে নিজেও আত্মহত্যা করেন। কী কারণে তাঁদের মধ্যে বচসা, কেন এই খুন পুলিশ তদন্ত করে দেখছে।

Advertisement

ঘটনাটি কেরলের কোল্লাম জেলার। মৃত মহিলার নাম নাদিরা। তিনি একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন। অন্য দিনের মতো সোমবারেও সকাল সকাল অফিসে পৌঁছে গিয়েছিলেন। অভিযোগ, সেই অফিসেই স্ত্রীর সঙ্গে দেখা করতে আসেন স্বামী রহিম।

স্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছেন ভেবে অফিসের নিরাপত্তারক্ষীরা কেউ তাঁকে আটকাননি। সকাল ৯টা নাগাদ অফিসের দরজা ঠেলে সোজা ভিতরে ঢুকে যান যুবক। তার পর স্ত্রীকে ডেকে তাঁর গায়ে পেট্রল ঢেলে দেন। আগুনও ধরিয়ে দেন। দ্রুত অফিস থেকে বেরিয়ে আসেন তিনি। অন্য কেউ তাঁকে আটকানোর আগে নিজেই নিজের গলায় ব্লেড চালিয়ে দেন।

Advertisement

এখানেই শেষ নয়, যুবক রক্তাক্ত অবস্থায় কাছেই একটি কুয়োতে ঝাঁপিয়ে পড়েন। পরে সেখান থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। স্থানীয়েরাই পুলিশে খবর দেন।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। ওই দম্পতির পরিচিত এবং আত্মীয়স্বজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কী কারণে যুবক এমন ঘটনা ঘটালেন, এর সঙ্গে অন্য কেউ জড়িত আছেন কি না, খতিয়ে দেখা হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement