Molestaion

১৮০ জন নাবালিকাকে যৌন হেনস্থা! ভিডিয়ো দেখিয়ে ব্ল্যাকমেল, মহারাষ্ট্রে গ্রেফতার সেই যুবক, নিজেকে বলতেন মিমের সদস্য

অমরাবতীর পুলিশ সুপার (গ্রামীণ) বিশাল আনন্দকে একটি স্মারকলিপি দেন রাজ্যসভার সাংসদ অনিল বোন্দে। তিনি সেখানে জানান, নাবালিকাদের সঙ্গে হোয়াট্‌সঅ্যাপ, স্ন্যাপচ্যাটের মাধ্যমে ভাব জমাতেন অভিযুক্ত।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৬ ১৩:০৪
Share:

— প্রতীকী চিত্র।

অন্তত ১৮০ জন নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি ৩৫০টি অশ্লীল ভিডিয়ো তুলেছেন বলেও অভিযোগ। বিজেপি সাংসদের অভিযোগের ভিত্তিতে মহারাষ্ট্রের অমরাবতীতে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত মহম্মদ আয়াজ় ওরফে তনভির পারাতওয়াড়া শহরের বাসিন্দা। তিনি মেয়েদের ‘প্রেমের ফাঁদে’ ফেলতেন। তার পরে তাদের পুণে বা মুম্বইয়ে নিয়ে গিয়ে অশ্লীল ভিডিয়ো তুলতেন। পরে সেই ভিডিয়ো দেখিয়ে ব্ল্যাকমেল চলত বলে অভিযোগ। ভয় দেখিয়ে নাবালিকাদের যৌনকর্মী হতে বাধ্য করতেন বলেও অভিযোগ। কয়েকটি ভিডিয়ো অনলাইনে ছড়িয়ে পড়েছিল বলে জানিয়েছে পুলিশ।

অমরাবতীর পুলিশ সুপার (গ্রামীণ) বিশাল আনন্দকে একটি স্মারকলিপি দেন রাজ্যসভার সাংসদ অনিল বোন্দে। তিনি সেখানে জানান, নাবালিকাদের সঙ্গে হোয়াট্‌সঅ্যাপ, স্ন্যাপচ্যাটের মাধ্যমে ভাব জমাতেন অভিযুক্ত। তার পরে চলত নির্যাতন। বোন্দে হুঁশিয়ারি দিয়েছেন, এই ঘটনায় সিট (বিশেষ তদন্তকারী দল) গঠন না করা হলে পুলিশ সুপারের দফতরের সামনে বিক্ষোভ দেখাবেন। ইতিমধ্যে বহু সংখ্যালঘু অভিযুক্তের শাস্তি চেয়ে থানায় গিয়েছেন। তাঁরা জানিয়েছেন, ধৃতের জন্য সংখ্যালঘুদের ‘নাম খারাপ’ হচ্ছে।

Advertisement

ধৃত আয়াজ় আসাদউদ্দিন ওয়াইসির দল এমআইএমআইএম-এর দফতরের কর্মী হিসাবে কাজ করতেন বলে দাবি। দলের মিছিলের ভিডিয়ো করে সমাজমাধ্যমে প্রকাশ করতেন। যদিও এই অভিযোগ প্রকাশ্যে আসার পরে সে সব ভিডিয়ো ডিলিট করা হয়েছে। পুলিশ এখন তদন্ত করছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement