Bus Accident

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গড়িয়ে পড়ল বাস, জম্মু-কাশ্মীরের উধমপুরে মৃত্যু অন্তত ১৫ যাত্রীর, আহত আরও অনেকে

সোমবার সকালে বাসটি রামনগর থেকে উধমপুরের দিকে যাচ্ছিল। সেই সময় সেটি কানোটে গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় গভীর খাদে গিয়ে পড়ে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৬ ১২:২৭
Share:

দুর্ঘটনাগ্রস্ত সেই বাস। ছবি: সংগৃহীত।

জম্মু-কাশ্মীরের উধমপুরে সোমবার সকালে যাত্রিবোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে গড়িয়ে পড়ল খাদে। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১৫ যাত্রীর। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, আহত হয়েছেন ২০ জন যাত্রী। তাঁদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজানক।

Advertisement

সোমবার সকালে বাসটি রামনগর থেকে উধমপুরের দিকে যাচ্ছিল। সেই সময় সেটি কানোটে গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় গভীর খাদে গিয়ে পড়ে। ফলে দুমড়ে-মুচড়ে গিয়েছে বাসটি। দুর্ঘটনার পর পরই স্থানীয়েরা পুলিশকে খবর দেন। পুলিশ এবং উদ্ধারকারী দল এসে যাত্রীদের উদ্ধারকাজ শুরু করে।

কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ জানিয়েছেন, এই দুর্ঘটনা সম্পর্কে উধমপুরের ডেপুটি কমিশনার মিঙ্গা শেরপার সঙ্গে কথা হয়েছে তাঁর। স্থানীয় প্রশাসনকে যথাযথ ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘‘আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। গুরুতর আহতদের হেলিকপ্টার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।’’ জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিংহ জানিয়েছেন, পুলিশ, এসডিআরএফ একযোগে উদ্ধারকাজ চালাচ্ছে। কী ভাবে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement