Ranchi-Delhi Air Ambulance Crash

রাঁচী থেকে দিল্লি যাওয়ার পথে ভেঙে পড়ল মেডিক্যাল চার্টার্ড বিমান, সাত যাত্রী ও বিমানকর্মীর মৃত্যুর আশঙ্কা

উড়ানের ওই মেডিক্যাল চার্টার্ড বিমানটিতে বিমানচালক ও সহকারি চালকের পাশাপাশি এক জন রোগী, এক চিকিৎসক, তাঁর এক সহকারী এবং দু’জন চিকিৎসাকর্মী ছিলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:১৫
Share:

দুর্ঘটনাগ্রস্ত এয়ার অ্যাম্বুল্যন্স।

রাঁচী থেকে দিল্লির উদ্দেশে উড়ান শুরুর কিছুক্ষণ পরেই ঝাড়খণ্ডের চাতরায় ভেঙে পড়ল একটি মেডিক্যাল চার্টার্ড বিমান। তাতে এক জন রোগী, চালক, বিমানকর্মী-হত সাত যাত্রী ছিলেন। তাঁদের সকলেরই মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

Advertisement

সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, সোমবার রাত্রি ৭.০৭ মিনিটে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচীর বিরসা মুন্ডা বিমানবন্দর থেকে উড়েছিল ওই মেডিক্যাল চার্টার্ড বিমানটি। দিল্লির রেডবার্ড এয়ারওয়েজ প্রাইভেট লিমিটেড পরিচালিত ওই বিই৯এল বিমানটির নির্মাতা আমেরিকার বিচক্রাফ্ট কিং এয়ার। রাত ১০টায় সেটির দিল্লিতে অবতরণ করার কথা ছিল।

উড়ানের ওই মেডিক্যাল চার্টার্ড বিমানটিতে বিমানচালক ও সহকারি চালকের পাশাপাশি এক জন রোগী, এক চিকিৎসক, তাঁর এক সহকারী এবং দু’জন চিকিৎসাকর্মী ছিলেন। ওড়ার কিছুক্ষণের মধ্যেই চাতরা জেলার সীমারিয়ার কাছে কাসিয়াতু জঙ্গলে বিমানটি ভেঙে পড়ে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, ৭.৩৪ মিনিটে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে মেডিক্যাল চার্টার্ড বিমানটির সমস্ত সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement