Meta Told To Remove Instagram Ads

ইনস্টাগ্রাম থেকে আপত্তিকর বিজ্ঞাপন সরাতে হবে, মেটাকে নোটিস দিয়ে ব্যবস্থা নিতে নির্দেশ কেন্দ্রের, ৭ দিনের মধ্যে জবাব তলব

সূত্রের খবর, ইনস্টাগ্রামে বিজ্ঞাপনের মাধ্যমে শিশুদের যৌন হেনস্থা সংক্রান্ত বিষয়বস্তু প্রচার করা হচ্ছে বলে অভিযোগ ওঠার পরেই মেটার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল অশ্বিনী বৈষ্ণবের মন্ত্রক।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৬ ১৩:৫৪
Share:

প্রতীকী ছবি।

ইনস্টাগ্রাম থেকে আপত্তিজনক বিজ্ঞাপন সরাতে হবে। মেটাকে নোটিস দিয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিল কেন্দ্র। শুধু তা-ই নয়, সাত দিনের মধ্যে এ বিষয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে হবে বলেও মেটাকে নির্দেশ দেওয়া হয়েছে। ফেসবুক এবং ইনস্টাগ্রাম মেটার অধীনে।

Advertisement

সূত্রের খবর, শনিবার তথ্যপ্রযুক্তি মন্ত্রকের তরফে মেটাকে এই নির্দেশ দেওয়া হয়েছে। ইনস্টাগ্রামে বিজ্ঞাপনের মাধ্যমে শিশুদের যৌন হেনস্থা সংক্রান্ত বিষয়বস্তু প্রচার করা হচ্ছে বলে অভিযোগ ওঠার পরেই মেটার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল অশ্বিনী বৈষ্ণবের মন্ত্রক। মেটার কাছে এর ব্যাখ্যাও চাওয়া হবে বলে সূত্রের খবর। সূত্রের খবর, মেটা যদি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যাখ্যা দিতে ব্যর্থ হয়, তা হলে তাদের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইন এবং ২০১২-র পকসো আইনে মামলা দায়ের করা হবে। এই ধরনের বিজ্ঞাপন দ্রুত সরিয়ে ফেলার নির্দেশও দেওয়া হয়েছে।

সম্প্রতি বিবিসি-র অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়, ইনস্টাগ্রামে অর্থের বিনিময়ে দেওয়া বিজ্ঞাপনে ‘রেপ ভিডিয়ো’ ও ‘চাইল্ড ভিডিয়ো’-র মতো শব্দ ব্যবহার করা হচ্ছিল। সেই বিজ্ঞাপনে ক্লিক করলেই সরাসরি খুলছিল কিছু টেলিগ্রাম চ্যানেল। যাতে ৯৯ টাকার বিনিময়ে এই ধরনের বেআইনি পরিষেবা কেনা যাচ্ছিল। কিন্তু নিয়ম অনুযায়ী যথাযথ যাচাই প্রক্রিয়া পেরিয়ে বিজ্ঞাপন প্রকাশিত হওয়ার কথা। সূত্রের খবর, বিবিসি-র সেই প্রতিবেদন প্রকাশ্যে আসার পরই কেন্দ্রের তরফে মেটার কাছে জানতে চাওয়া হয়, কী ভাবে এই ধরনের বিজ্ঞাপনে ছাড় দিচ্ছে তারা। এই ধরনের অভিযোগ আসার পর কী কী পদক্ষেপ করেছে, এ ছাড়াও এই ধরনের ঘটনা যাতে আগামী দিনে না ঘটে, তার জন্য প্রতিরোধমূলক কোনও পদক্ষেপ করা হয়েছে কি না, জানতে চাওয়া হয়েছে মেটার কাছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement