• ২০১৫: মোদী স্যুট। তাঁর নাম লেখা পিন স্ট্রিপ। ৪ কোটি ৩১ লক্ষ টাকা
গিনেস বুকে এ বার মোদীর স্যুট! ফ্যাশনে নাকি তিনি পিছনে ফেলে দিয়েছেন মিশেল ওবামাকে— বলেছিলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। পোশাক-আশাকের জন্য অবশ্য হামেশাই বিতর্কে জড়িয়েছেন মোদী। ওবামার সফরকালেই মোদীর ‘পিন স্ট্রাইপ উলেন স্যুট’ নিয়ে তুমুল বিতর্ক হয়েছিল। গাঢ় নীল সেই স্যুটের গায়ে পিন স্ট্রাইপে লেখা ছিল, ‘নরেন্দ্র দামোদরদাস মোদী’। নিজের নাম লেখা এ হেন স্যুটে শুধু বিরোধীরাই নন, সমালোচনার ঝড় উঠেছিল গোটা দেশেই। ‘স্যুট-বুটের সরকার’ বলে এক হাত নিয়েছিলেন রাহুল গাঁধীও। গত বছর সেই স্যুটটি ৪ কোটি ৩১ লক্ষ টাকায় কেনেন সুরাতের এক ব্যবসায়ী, লালজিভাই পটেল। নিলামে বিক্রি হওয়া বিশ্বের সবচেয়ে দামী স্যুট হিসেবে এ বার সেই পোশাকই জায়গা করে নিল গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে।
• ২০০৯: মাইকেল জ্যাকসনের দস্তানা, ২ কোটি ৮ লক্ষ টাকা
• ২০০১: ‘ভিক্টোরিয়াজ সিক্রেটের’ ডিজাইন করা নীলা-হিরে বসানো অন্তর্বাস, ৮৩ কোটি টাকা
• ২০১১: ‘দ্য সেভেন ইয়ার ইচ’ ছবিতে মেরিলিন মনরোর বিখ্যাত সাদা পোশাক, ৩০ কোটি টাকা
• ২০০৬: ‘ব্রেকফাস্ট অ্যাট টিফনিজ’ ছবিতে অড্রে
• ২০০৮: শিল্পী রাজা রবি বর্মার আঁকা ১১টি ছবি-সহ মণিমুক্তো বসানো সিল্ক শাড়ি, ৩৯ লক্ষ টাকা