Narendra Modi Busy

জ্বালানি সঙ্কটে পড়ে মোদী ব্যস্ত দৌত্যে

পশ্চিম এশিয়ায় কর্মরত কয়েক লক্ষ ভারতীয় নাগরিকেরনিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ মার্চ ২০২৬ ০৭:২২
Share:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফাইল চিত্র।

টান পড়ছে নিজেদের জ্বালানিতে। আসন্ন চার রাজ্যে ভোটে তার বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে মধ্যবিত্ত ভোটে। পরিস্থিতির উন্নতি কবে হবে, তার কোনও নিশ্চয়তা এখনও নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাই সর্বাত্মকভাবে আন্তর্জাতিক দৌত্যে ঝাঁপিয়ে পড়তে দেখা যাচ্ছে। আজ পশ্চিম এশিয়া, পূর্ব এশিয়া এবং ইউরোপের একের পর এক রাষ্ট্রনেতার সঙ্গে ফোনে সংলাপ এবং কূটনীতির বার্তা দিয়েছেন তিনি।

পশ্চিম এশিয়ায় কর্মরত কয়েক লক্ষ ভারতীয় নাগরিকেরনিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। হরমুজ় প্রণালীতে তেহরানের অবরোধ ঘিরে তেল এবং গ্যাস পরিবহণ ব্যাহত হচ্ছে। অথচ ভারত এখনও পর্যন্ত ব্রিকস-এর সভাপতি রাষ্ট্র হিসেবে (এই বছর) এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক গোষ্ঠীর তরফে যৌথ বিবৃতি প্রকাশ করাতে পারেনি। আজ মোদী কথা বলেছেন ওমানের সুলতান, ফ্রান্সের প্রেসিডেন্ট, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে। পাশাপাশি জর্ডনের রাজার সঙ্গে আজ পশ্চিম এশিয়ার সংঘাতপূর্ণ পরিস্থিতি নিয়ে ফোনে কথাবলেছেন প্রধানমন্ত্রী।

যুদ্ধের ২০তম দিনে ইরানের নিশানায় থাকা ওমানের সুলতানের সঙ্গে আলোচনা প্রসঙ্গে মোদী লিখেছেন, ‘আমার ভাই সুলতান হাইথাম বিন তারিকের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং ওমানের জনগণকে আগাম ইদের শুভেচ্ছা জানিয়েছি।’ এর পরেই নাম না করে ইরানকে খোঁচা দিয়ে মোদীর মন্তব্য, ‘‘ভারত ওমানের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘনের নিন্দা করেছে এবং ভারতীয় নাগরিক-সহ হাজার হাজার মানুষের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে ওমানের প্রচেষ্টার প্রশংসা করেছে। ভারত এবং ওমান চায়, হরমুজ় প্রণালী দিয়ে নিরাপদ ও অবাধ নৌপরিবহণ আবার শুরু হোক।’’ পাশাপাশি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁ-র সঙ্গে কথার পর এক্স হ্যান্ডল-এ মোদীর বক্তব্য, “অতি দ্রুত উত্তেজনা বন্ধ করে সংলাপ এবং কূটনীতির পথ অনুসরণের ডাক দেওয়া হয়েছে। এ ব্যাপারে আমরা ঘনিষ্ঠভাবে কাজ করতে চাই।”

মালয়েশিয়ার প্রেসিডেন্ট আনোয়ার ইব্রাহিমের সঙ্গে পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী। বলেছেন, ‘‘গভীর উদ্বেগজনক এই পরিস্থিতি নিয়ে কথা বলেছি আমরা। শান্তি এবং সুস্থিতি ফিরিয়ে কূটনীতি ও সংলাপে গুরুত্ব দেওয়ার ব্যাপারে ভারত এবং মালয়েশিয়া একই রকম ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।’’ তিনি বলেন, ‘‘আমার বন্ধু, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং মালয়েশিয়ার জনগণকে আসন্ন ইদিলফিতরি (ইদ-উল ফিতর) উৎসব উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছি।” প্রসঙ্গত, গত কয়েক দিনে মোদী কথা বলেছেন কুয়েত, ওমান, সংযুক্ত আরব আমিরশাহি, ইজ়রায়েল, ইরান, সৌদি আরব, বাহরিন এবং কাতারের নেতৃত্বের সঙ্গে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন