বিতর্ক এড়াতে নয়া সিদ্ধান্ত

বিতর্ক এড়াতে আন্তর্জাতিক যোগ দিবসে সূর্য নমস্কার আসন এবং ওম মন্ত্রোচ্চারণ বাধ্যতামূলক করা হচ্ছে না। গত বছর ওই দু’টি বিষয় তাদের ধর্মবিরোধী বলে আপত্তি তুলেছিল মুসলিম সমাজের একাংশ।

Advertisement
শেষ আপডেট: ০৯ জুন ২০১৬ ০৩:০৮
Share:

বিতর্ক এড়াতে আন্তর্জাতিক যোগ দিবসে সূর্য নমস্কার আসন এবং ওম মন্ত্রোচ্চারণ বাধ্যতামূলক করা হচ্ছে না। গত বছর ওই দু’টি বিষয় তাদের ধর্মবিরোধী বলে আপত্তি তুলেছিল মুসলিম সমাজের একাংশ। তাই এ বছর ওই বিষয়গুলিকে বাধ্যতামূলক না করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রকের অধীনে থাকা আয়ুষ দফতর। বুধবার ওই দফতরের মন্ত্রী শ্রীপদ নাইক বলেন, ‘‘সূর্য নমস্কার বেশ কষ্টকর ব্যায়াম। নিয়মিত অনুশীলন না থাকলে হঠাৎ করে তা করা কঠিন। তাই ওই আসন ও ওম মন্ত্রোচ্চারণ বাধ্যতামূলক করা হচ্ছে না।’’ গত বছর দিল্লিতে প্রথম আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠান হয়েছিল। এ বার তা হবে চণ্ডীগড়ে। যেখানে ৫০ হাজার ব্যক্তির উপস্থিতিতে যোগ-ব্যায়াম করবেন প্রধানমন্ত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement